GST নিয়ে বিধানসভায় আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্ত মোদী-মমতা সম্পর্কের তিক্ততা বাড়াবেই!
কলকাতা, ২৯ আগস্ট : লোকসভা, রাজ্যসভা পেরিয়ে বেশ কয়েকটি রাজ্যেও পাশ হয়ে গিয়েছে জিএসটি বিল। এই বিল রাজ্য বিধানসভায় পাশ করানোর জন্য আগ্রহ দেখিয়েছিল পশ্চিমবঙ্গও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সরকারের জিএসটি বিল জলদি পাশ করানোর জন্য অর্থমন্ত্রী অমিত মিত্রকেও বলেছিলেন। কিন্তু সেই মুখ্যমন্ত্রীর নির্দেশেই বিধানসভার বিশেষ অধিবেশন থেকে বাদ পড়েছে জিএসটি নিয়ে আলোচনা। [(ছবি) জিএসটি বিল নিয়ে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিন একনজরে]
এর ফলে স্বাভাবিকভাবেই মোদী-মমতার সম্পর্কে নয়া তিক্ততা দেখা দিতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

রাজ্যের তরফে জানানো হয়েছে, মাত্র কয়েকদিনের বিশেষ অধিবেশনে একাবারের আলোচনায় জিএসটি বিল নিয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। কারণ হাতে সময়ের অভাব। সেই কারণে আপাতত বিশেষ অধিবেশনে জিএসটি নিয়ে আলোচনা হচ্ছে না বলেই স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য বিধানসভায় ইতিমধ্যেই জিএসটি বিল পাশ করা হয়েছে। আজ, ২৯ আগস্ট তা নিয়ে আলোচনার কথা ছিল বিধানসভায়। তবে তৃণমূল অন্দরের খবর, তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আপাতত পিছনের সারিতে চলে গিয়েছে জিএসটি আলোচনা। [জিএসটির ফলে কোন জিনিসের দাম বাড়তে বা কমতে পারে তা জেনে নিন]
এই ঘটনায় "রাজনৈতিক ষড়যন্ত্র"-এরই গন্ধ পাচ্ছে বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি দীলিপ ঘোষের কথায়, "আমি বুঝতে পারছি না প্রথমে হ্যাঁ বলে হঠাৎ কেন রাজ্য সরকার ফের নিজেদের সিদ্ধান্ত বদলাচ্ছে। এটা রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়।"
সূত্রের খবর, এরই মাঝে নবান্নে একটি কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছিল পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম তথা পিএফএমএস এবং রাজ্য কোষাগারের একীকরণের জন্য। রাজ্যের সঙ্গে কোনওরকমের যোগাযোগ না করেই এদের পাঠানো হয়েছিল। আর তাতে যথেষ্ট অসন্তুষ্ট হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের কাজে কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া কিছু মনে করতে পারছেন না মমতা। মোদী সরকারকে পাল্টা কড়া বার্তা ছুঁড়ে দিতেই হয়তো বিশেষ অধিবেশনে জিএসটি বিল নিয়ে আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন মমতা। [জিএসটি বিল পাশে কোন দুই বাঙালির অবদান সবচেয়ে বেশি জানেন কি?]
রাজ্যের সরকারি আমলাদের একাংশও মনে করছে রাজ্যের আর্থিক বিষয় নিয়ে মোদী সরকারের ক্রমাগত নাক গলানোয় রীতিমতো ফুঁসছেন মমতা। জিএসটি ইস্যু মমতার বিরক্তিরই বহিঃপ্রকাশ। কারণ মুখ্যমন্ত্রী নিজেই যেখানে জনস্বার্থে জিএসটি বিল রাজ্যে পাশ করানোর জন্য তৎপরতা দেখিয়েছিলেন, সেখানে হঠাৎ এভাবে তাঁর পিছিয়ে আসার অন্য কোনও যুক্তি দেখতে পাচ্ছে না তারা।
উল্লেখ্যে আজ, বিধানভার বিশেষ অধিবেশন জিএসটি বিল নিয়ে আলোচনা না করা হলেও এদিনের অধিবেশনে মূলত ৩টি বিষয় নিয়ে আলোচনা করা হবে। প্রথমত, রাজ্যের নাম বদল নিয়ে বিধানসভায় প্রস্তাব আনবে সরকার। রাজ্যের নাম বঙ্গ না বাংলা রাখা হবে তা নিয়ে আলোচনা হবে আজ। দ্বিতীয়ত, কেন্দ্রের বঞ্চনা এবং তৃতীয়ত ডেঙ্গু নিয়ে আজ বিধানসভায় আলোচনা করা হবে।












Click it and Unblock the Notifications