Modi-Mamata Meet: সন্দেশখালির আবহে ফের মোদী-মমতা সাক্ষাৎ, রাজভবনে কী নিয়ে হবে আলোচনা?

কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহেই আজ ফের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগে সভা করে রাজভবনে আজ রাত্রি যাপন করবেন প্রধানমন্ত্রী মোদী। সেখানেই সন্ধেবেলা বৈঠক করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

সন্দেশখালি কাণ্ডের পর আজ মোদীর সফর ঘিরে বেশ জল্পনা রয়েছে রাজনৈতিক মহলে। সন্দেশখালি নিয়ে তিিন জনসভায় কোনও বার্তা দেন কিনা সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। অন্যদিকে ১০০ দিনের কাজের টাকা আদায়ে কেন্দ্র রাজ্য সংঘাত চলছেই। কয়েকদিন আগেই দিল্লিতে গিয়ে মোদীর সঙ্গে এই নিয়ে দরবার করে এসেছিলে মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee and Narendra Modi

কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না বলে প্রকাশ্যেই সমালোচনা করেছিলেন তিনি। আজ ফের রাজভবনে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে সেই ১০০ দিনের কাজের টাকা নিয়েই কথা বলবেন তিনি। এমনই জল্পনা শুরু হয়েছে। সামনেই লোকসভা ভোট তার আগে মমতা-মোদী এই সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।১০০ দিনের কাজের টাকা আদায়ে দিল্লিতে গিয়ে পর্যন্ত ধরনা দিয়েছে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে কলকাতাতেও ধরনা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক উত্তাপ যখন চরমে ঠিক তখন মোদী-মমতা সাক্ষাৎ ঘিরে জল্পনা তৈরি হয়েছে।

বিকেল সাড়ে ৫টা নাগাদ রাজভবনে ফিরবেন প্রধানমন্ত্রী মোদী। তারপরেই বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সন্দেশখালির কাণ্ডের মাঝে মোদী-মমতার এই বৈঠক ঘিরে জল্পনার পারদ চড়তে শুরু করেছে। এই নিয়ে জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে। হঠাৎ করে এই তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে কেন দুই প্রবল প্রতিপক্ষ বৈঠকে বসছেন। আজকের বৈঠকে কি সন্দেশখালির প্রসঙ্গ উঠবে এই নিয়ে জল্পনা বাড়েছে।

এদিকে বিরোধীরা কটাক্ষ করে বলেছেন সবটাই লোক দেখানো। লোকসভা ভোটের আগে সেটিং করতে যাচ্ছেন মমতা। কংগ্রেস এবং বামেরা কটাক্ষ করে বলেছেন, লোকসভা ভোটে কে কটা আসন কাকে ছাড়বেন সেটা আগে থেকে সেটিং করে িনতেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী বৈঠক করছেন।

আজ আরামবাগে সভা করছেন প্রধানমন্ত্রী মোদী। সেখান থেকে রাজভবনে রাত্রি যাপন করবেন। তারপরে কালকে আবার কৃষ্ণনগরে সভা করার কথা রয়েছে তাঁর। সেখান থেকে তিনি কপ্টারে চলে যাবেন বিহারে। পরে আবার ৬ তারিখে রাজ্যে আসবেন তিনি। বারাসতে সভা করবেন। সেখানে সন্দেশকালির নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+