মোদীকে মিষ্টি-কুর্তা মমতার! জবাব দিলেন অভিষেক

মমতা দিদি মিষ্টি পাঠান, নিজে পছন্দ করে কুর্তা দেন। মোদীর মুখে এই উপহারের কথা বাংলার সভায় বলেননি কেন। দিল্লিতে বসে খালি মিথ্যা কথা।

মমতা দিদি মিষ্টি পাঠান, নিজে পছন্দ করে কুর্তা দেন। মোদীর মুখে এই উপহারের কথা বাংলার সভায় বলেননি কেন। দিল্লিতে বসে খালি মিথ্যা কথা। এমনটাই প্রতিক্রিয়া দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এই দাবি সরাসরি খণ্ডন করেননি তৃণমূলের জাতীয় মুখপত্র ডেরেক ও ব্রায়েন। তাঁর দাবি এটাও একটা চমক।

অভিষেকের প্রতিক্রিয়া

অভিষেকের প্রতিক্রিয়া

অক্ষয়কুমারকে নরেন্দ্র মোদী কী বলেছেন, তার জন্য তিনি জবাবদিহি করতে পারেন না। যদি পাঠিয়ে থাকেন, তাহলে তা আগে বলেনি কেন। অক্ষয়কুমারের কাছে গিয়ে বলতে হচ্ছে কেন। প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাংলায় জনসভা করে এই কথা বলতে পারছেন না কেন। প্রশ্ন করেছেন অভিষেক। অভিষেক নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেছেন দিল্লি থেকে মিথ্যা কথা বলছেন, আর বাংলায় এসে আরেক কথা বলছেন মোদী। তিনি বলেন, নরেন্দ্র মোদী বলছেন ভারতের অখণ্ডতা রক্ষা করতে চান, কিন্তু অমিত শাহ বলছেন দার্জিলিং ভাগ করতে চান। ভারতে যত বিচ্ছিন্নতাবাদী শক্তি আছে, অসম গণ পরিষদ, আইপিএফটি, সবার সঙ্গে হাত মেলাচ্ছে বিজেপি। এই দ্বিচারিতা সিপিএম-এর আমলে দেখা যেত, আর এই আমলে দেখা যাচ্ছে। তারা একই মুদ্রার এপিঠ, ওপিঠ বলে মন্তব্য করেছেন অভিষেক।

ডেরেক ও-ব্রায়েনের প্রতিক্রিয়া

তৃণমূলের জাতীয় মুখপত্র ডেরেক ও-ব্রায়েন বলেছেন, মিষ্টি মিষ্টি কথা বলে গিমিক করছেন প্রধানমন্ত্রী। সরাসররি বিতর্কসভায় যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তবে সরাসরি প্রধানমন্ত্রীর দাবি খণ্ডন করেননি তিনি।

মোদী-অক্ষয়কুমার সাক্ষাৎকার

সাক্ষাৎকারে মোদী জানিয়েছিলেন, বিরোধী শিবির হলেও, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর জন্য কুর্তা বেছে দিয়ে , সেই কুর্তা মোদীকে পাঠান। পাশাপাশি এদিন প্রধানমন্ত্রীর বাসভবন ৭, লোক কল্যাণ মার্গের বাড়ির বারান্দায় অক্ষয়ের সঙ্গে আলোচনায় মোদী আরও বেশ কয়েকটি অজানা কথা জানান। মোদীর দাবি,একবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হচ্ছিল মিষ্টি নিয়ে। সেই আড্ডায় ছিলেন মমতাও। মোদীর মিষ্টি প্রীতির কথা জানতে পেরে মমতাও মিষ্টি পাঠান মোদীকে মাঝে মধ্যে।

[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন এই লিঙ্কে]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+