‌দু’‌দিনের পশ্চিমবঙ্গ সফর ঘিরে উত্তেজিত, টুইট করে জানালেন মোদী

দু’‌দিনের সফরে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তিনি জানিয়েছেন যে দু’‌দিনের সফরে এ রাজ্যে এসে তিনি খুবই উদ্দীপিত কারণ এই জায়গায় কিছু বিশেষ ব্যাপার রয়েছে। প্রধানমন্ত্রী শহরে আসার আগেই কলকাতায় আঁটোসাঁটো নিরাপত্তা। শনিবার বিকেল চারটের সময় তিনি শহরে পা দেবেন। মোদী কলকাতায় আসায় বিক্ষোভ–প্রতিবাদ হতে পারে এই সম্ভাবনার জন্য তিনি চপারে করেই কলকাতা বিমানবন্দর ছাড়বেন।

পশ্চিমবঙ্গে আসছেন মোদী


প্রধানমন্ত্রী কলকাতায় পা দেওয়ার আগেই তিনি টুইট করেন, '‌আজ ও আগামিকালের পশ্চিমবঙ্গ সফর ঘিরে আমি উত্তেজিত। কিছুটা সময় রামকৃষ্ণ মিশনে কাটাতে পারব ভেবেই ভালো লাগছে। ওই স্থানের একটা আলাদা মাহাত্ম্য আছে। এখান থেকেই স্বামী বিবেকানন্দ জয়ন্তীর সূচনা করা হবে।’‌ মোদীর দু’‌দিনের এই সফরে তিনি কলকাতা বন্দরে যেতে পারেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন।

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যখন এ রাজ্য উত্তাল হয়ে উঠছে ঠিক তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ শহরে আসছেন। শনিবার সন্ধ্যাতেই রাজভবনে মুখ্যমন্ত্রী–প্রধানমন্ত্রী বৈঠক হবে। এদিন সন্ধ্যায় মিলেনিয়াম পার্কে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার কেওপিটির ১৫০তম বর্ষ উপলক্ষ্যে মমতা ও মোদীকে একই মঞ্চে দেখা যেতে পারে। সম্প্রতি দু’‌জনকে একসঙ্গে কোনও মঞ্চে দেখা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+