পঞ্চায়েত ভোটের আগে বড় ফান্ড রাজ্যের হাতে, ৮ মাস পর প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেল সরকার
পঞ্চায়েত ভোটের আগে বড় ফান্ড রাজ্যের হাতে, ৮ মাস পর প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেল সরকার
পঞ্চায়েত ভোটের আগে সুখবর। একের পর এক বঞ্চনার অভিযোগের পর অবশেষে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা হাতে পেল রাজ্য সরকার। ৮ মাস পর রাজ্য সরকারের কাছে ৮,২০০ কোটি টাকা এসে পৌঁছেছে এই প্রকল্পের টাকা। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যের বিরোধী দলনেতার চিঠির পরেই কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদলে বাংলা বাড়ি নাম দিয়ে রাজ্য সরকার প্রচার করছিলেন বলে অভিযোগ জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

রাজ্যকে ফান্ড মঞ্জুর
কেন্দ্র একাধিক প্রকল্পের টাকা দিচ্ছে না। টাকা আটকে দিচ্ছে। প্রকাশ্যে একাধিকবার এই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল নেতাজি ইন্ডোরে জমির পাট্টাবিলির অনুষ্ঠানেও কেন্দ্রের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেই এলো বড় খবর ফান্ড। প্রধানমন্ত্রী আবাস যোজনার ৮ হাজার ২০০ কোটি টাকা মঞ্জুর করল মোদী সরকার। পঞ্চায়েত ভোটের আগে মোদী সরকরারে এই ফান্ড মঞ্জুরের ঘটনা অত্যন্ত তাৎপর্য পূর্ণ বলে মনে করা হচ্ছে।

৮ মাস পর টাকা দিল কেন্দ্র
পুরসভা ভোটের পর থেকেই একাধিক কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করার অভিযোগে সরব হয়েছিল বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন কেন্দ্রের প্রকল্পগুলির নাম বদলে রাজ্য সরকার নিজের নাম দিয়ে চালাচ্ছে। তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে প্রচার চালানো হচ্ছে। তারপরেই তিনি অভিযোগ জানিয়ে কেন্দ্রের কাছে চিঠি পাঠিয়েছিলেন। তারপরেই বন্ধ করে দেওয়া হয়েছিল একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা। তার মধ্যে ১০০ দিনের টাকা থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়া হয়েছিল। ৮ মাস পরে সেই টাকা মঞ্জুর করল মোদী সরকার।

১০০ দিনের কাজের টাকা নিয়ে অভিযোগ
রাজ্যে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না মোদী সরকার। এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন ৬-৭ মাস ধরে রাজ্য সরকারকে ১০০ দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না। রাজ্য সরকার তার জন্য কাজ বন্ধ করে দেয়নি। সাধারণ মানুষের স্বার্থে নিজেদের ফান্ড থেকে টাকা দিয়ে চলেছে। এরই প্রতিবাদে জেলায় জেলায় আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছিলেন তিনি। কোথাও বিজেপি নেতাদের দেখলেই ১০০ দিনের কাজের টাকা চাইবেন বলে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

কেন ফান্ড দিল কেন্দ্র
পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রের এই বিপুল টাকার ফান্ডের অনুমোদন কেন এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মনে করা হচ্ছে গত কয়েক দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফান্ডকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাতে শুরু করেছিল। ফান্ডের অনুমোদন না িদয়ে উল্টো ফল হচ্ছে মনে করেই মোদী সরকার পঞ্চায়েত ভোটের আগে এই বিপুল অঙ্কের টাকার অনুমোদন রাজ্য সরকারকে দিয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান রাজনৈতিক মহলের।












Click it and Unblock the Notifications