উত্তর দিনাজপুরের কৃষকদের হাতে উন্নত মানের যন্ত্রাংশ

উত্তর দিনাজপুরের কৃষকদের হাতে উন্নত মানের যন্ত্রাংশ

রাজ্য সরকারের আর্থিক ভর্তুকির মাধ্যমে উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকের ৩০ জন কৃষকের হাতে মাল্টি ক্র‍্যাফট ক্র‍্যাসার মেশিন, পাম্পসেট, প্যাডি ক্র‍্যাসার মেশিন, পটাটো ডিগার মেশিন, পাওয়ার টিলার তুলে দেওয়া হয়েছে। কৃষকদের হাতে স্বল্পমূল্যে উন্নত প্রযুক্তির যন্ত্রাংশগুলি তুলে দেওয়া হয়। যন্ত্রাংশ পেয়ে খুশী হেমতাবাদের কৃষকরা।

উত্তর দিনাজপুরের কৃষকদের হাতে উন্নত মানের যন্ত্রাংশ

কৃষকদের হাতে কৃষি যন্ত্রাংশগুলি তুলে দেন হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায় ও হেমতাবাদ ব্লক কৃষি অধিকর্তা দিব্যেন্দু দাস। কৃষকদের স্বনির্ভর করতে এবং অধিক ফলন ফলানোর লক্ষ্যের তাদের এই উদ্যোগ বলে রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে। একগুচ্ছ প্রকল্প কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। কৃষকদের ঋন থেকে শুরু করে অনুদান সহ সরকারি সাহায্য, আধুনিক ও উন্নতমানের যন্ত্রাংশ প্রদান তারই অংশ বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

রাজ্যের কৃষি দফতর থেকে কৃষকদের সরকারি সুবিধা প্রদানের জন্য অনলাইনে আবেদন করতে বলা হয়েছিল। তাতে জমা পড়ে আবেদনের ভিত্তিতে রাজ্য সরকার, হেমতাবাদ ব্লক কৃষি দফতরের মাধ্যমে উপভোক্তাদের হাতে উন্নতমানের আধুনিক কৃষি যন্ত্রাংশ তুলে দেওয়া হয় । এর ফলে কৃষকেরা যেমন উন্নতমানের ফসল ফলাতে পারবেন, তেমনই মিলবে খাদ্যের অফুরন্ত ভান্ডার। লাভের মুখ দেখার পাশাপাশি স্বনির্ভর হয়ে উঠবেন কৃষকরা, দাবি রাজ্য সরকারের।

হেমতাবাদ ব্লক সহ কৃষি অধিকর্তা দিব্যেন্দু দাস বলেন, কৃষিকাজে এখন উন্নতি প্রযুক্তি না ব্যাবহার করলে অধিক ও উন্নতমানের ফলন পাওয়া যায় না। তাই কৃষকেরা এই যন্ত্রাংশগুলি হাতে পেয়ে খুবই লাভবান হবেন বলে বিশ্বাস প্রশাসনের। কৃষকেরা জানান, এই ধরনের উন্নত প্রযুক্তির কৃষি যন্ত্রাংশ তাদের কেনার মতো ক্ষমতা ছিলো না। চাষবাস করতে গিয়ে নানান ধরনের সমস্যায় পড়তে হত তাঁদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+