পুজোয় 'অসুর' হতে চলেছে বৃষ্টি, নবমী-দশমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস
পুজোর বাকি দিনগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহ দফতর। হিমালয়ের পাদদেশে থাকা রাজ্যের ৫ জেলার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
পুজোর বাকি দিনগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহ দফতর। হিমালয়ের পাদদেশে থাকা রাজ্যের ৫ জেলার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এছাড়াও দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

পুজোর বাকি দিনগুলিতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। আকাশ থাকবে মেঘলা। বৃষ্টি ছাড়াও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। তবে ষষ্ঠী থেকে অষ্ঠমী তুলনামূলক ভাল আবহাওয়া থাকলেও নবমী ও দশমীতে ৭ থেকে ১১ সেমি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে হিমালয়ের পাদদেশের ৫ জেলায়। এছাড়াও বিক্ষিপ্তভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই মুহুর্তে দক্ষিণ বঙ্গোপসাগর অর্থাৎ আন্দামানের ওপর সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরের ওপর থাকা মৌসুমী বায়ু এই মুহুর্তে খুবই দুর্বল।












Click it and Unblock the Notifications