কালিয়াচকে ৫৭টি দামি মোবাইল সহ গ্রেফতার এক
গোপন সূত্রে অভিযান চালিয়ে মালদহের কালিয়াচকের চৌরঙ্গি এলাকা থেকে এক মোবাইল চোর সন্দেহে ব্যক্তিকে গ্রেফতার করে পুলিস। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫৭টি দামি কোম্পানির মোবাইল। ধৃতেক নাম তাসলিম শেখ(২৮)।
গোপন সূত্রে অভিযান চালিয়ে মালদহের কালিয়াচকের চৌরঙ্গি এলাকা থেকে এক মোবাইল চোর সন্দেহে ব্যক্তিকে গ্রেফতার করে পুলিস। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫৭টি দামি কোম্পানির মোবাইল। ধৃতেক নাম তাসলিম শেখ(২৮)। কালিয়াচকের পূর্ব বাহাদুরপুর এলাকার বাসিন্দা।

কালিয়াচক থানার পুলিস জানিয়েছে, সোমবার গভীর রাতে আইসি আশিস দাসের নেতৃত্বে তাঁরা হানা দিয়েছিলেন চৌরঙ্গি এলাকায়। মোবাইলগুলি পাচারের পরিকল্পনা চলছিল। তার আগেই গ্রেফতার করা হয় তাসলিমকে।
উদ্ধার হওয়া ৫৭টি মোবাইলের বাজার মূল্য ১০ লাখ টাকারও বেশি। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চুরি করা হয়েছিল সেগুলি।












Click it and Unblock the Notifications