আলিপুরদুয়ার চলন্ত ট্রেনে যুবতীর কাছ থেকে মোবাইল ছিনতাই
আলিপুরদুয়ার চলন্ত ট্রেনে যুবতীর কাছ থেকে মোবাইল ছিনতাই
আলিপুরদুয়ারে চলন্ত ট্রেনে যুবতীর কাছ থেকে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে জিআরপি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ডাউন বামনহাট-শিলিগুড়ি প্যাসেঞ্জারে আলিপুরদুয়ার থেকে সপরিবারে বানারহাট যাচ্ছিলেন প্রিয়াঙ্কা পাসোয়ান। অভিযোগ, রাজাভাতখাওয়া স্টেশন ছাড়ার পর এক দুষ্কৃতী যুবতীর কাছ থেকে মোবাইল ছিনতাই করে চলন্ত ট্রেন থেকে নেমে যায়। সঙ্গে সঙ্গে চেন টেনে ট্রেন থামিয়ে ঘটনাটি কর্তব্যরত টিকিট কালেক্টরকে জানান প্রিয়াঙ্কা। বিষয়টি স্টেশন মাস্টারকে জানান ওই টিটি।
খবর পেয়ে ওই যুবতীর মোবাইল ও ছিনতাইবাজের খোঁজে তল্লাশি শুরু করেন জিআরপি-র হেড কনস্টেবল প্রমীলা প্রধানকে। কিছুক্ষণ পর কালচিনি স্টেশনের দিক থেকে আসা এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকেই ওই মোবাইল পাওয়া যায়। অভিযুক্তকে তৎক্ষণাৎ গ্রেফতার করা হয়।












Click it and Unblock the Notifications