আরাবুলের গড়ে তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা, গণপিটুনিতে মৃত্যু যুবকের

ভাঙড়ে তৃণমূলকর্মী খুনের চেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি। মারের চোটে মৃত্যু যুবকের। পুলিস সূত্রে খবর ভাঙড়ের সাতুসলিয়া বাজারে প্রকাশ্যে তৃণমূল কর্মী মনিরুল ইসলামকে কুপিয়ে খুনের চেষ্টা করে এক যুবক।

ভাঙড়ে তৃণমূলকর্মী খুনের চেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি। মারের চোটে মৃত্যু যুবকের। পুলিস সূত্রে খবর ভাঙড়ের সাতুসলিয়া বাজারে প্রকাশ্যে তৃণমূল কর্মী মনিরুল ইসলামকে কুপিয়ে খুনের চেষ্টা করে এক যুবক। কোনও রকমে আক্রান্ত তৃণমূলকর্মী একটি দোকানের ভেতর ঢুকে প্রাণ বাঁচান।

আরাবুলের গড়ে তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা, গণপিটুনিতে মৃত্যু যুবকের

ঘটনা জানতেই অভিযুক্ত বাকিবুল মোল্লা নামে ওই যুবককে ধরে ফেলে বাজারের লোকেরা। তাকে ধরে বেধড়ক মারধর শুরু করেন তাঁরা। মারের চোটে অচৈতন্য হয়ে পড়ে অভিযুক্ত যুবক। পুলিস গিয়ে তাকে উদ্ধার করে।

হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় অভিযুক্ত যুবকের। ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিস। কী করণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+