বিধায়কদের বর্ধিত বেতন সংক্রান্ত বিল পাশ বিধানসভায়, বাড়তি টাকা যৌথ সংগ্রামী মঞ্চকে দেবেন শুভেন্দু

রাজ্য বিধানসভায় মন্ত্রী বিধায়কদের বেতন বৃদ্ধি সম্পর্কিত বিলের সংশোধনী পাশ হল। এরপর বর্ধিত বেতন পাবেন মন্ত্রী- বিধায়করা। আজ বৃহস্পতিবার বিধানসভায় এই বিলের সংশোধনী পাশ হল। আগে এই বিলের বিরোধিতা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এই বিল নিয়ে রাজনৈতিক মহলেও চাপানউতোড় তৈরি হয়েছিল। রাজভবনে বিল গিয়েছিল রাজ্যপালের অনুমোদনের জন্য। কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস এই বিলে সই করছিলেন না। এমনই অভিযোগ উঠেছিল। তৃণমূলের পক্ষ থেকে ক্ষোভের কথাও জানানো হয়েছিল।

Suvendu Adhikari

বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও অভিযোগ করেছিলেন বিল আটকে রেখেছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, অনেক বিল আটকে রয়েছে রাজভবনে। বিল না এলে আগামী দিনে আলোচনার জন্য কিছু থাকবে না। কাজকর্মও আটকে যাচ্ছে।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ গিয়েছিলেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে। সৌজন্য সাক্ষাৎ বলেই সেটিকে দাবি করেছিলেন কুণাল৷ পরে রাজ্যপালের থেকে বার্তা আসে। সিভি আনন্দ বোস জানিয়েছিলেন, মন্ত্রী বিধায়কদের বেতন বৃদ্ধির বিলে সই করে দিয়েছেন তিনি। এবার বিধানসভার শীতকালিন অধিবেশনে ওই বিল পাশ হয় বিধানসভায়।

তাঁদের এই বেতন বৃদ্ধির আপত্তি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বকেয়া। আন্দোলন চলছে কলকাতার রাজপথে। সরকার এই বেতন না বাড়িয়ে ডিএ মেটাক। এই দাবি তুলেছিলেন শুভেন্দু। কিন্তু সেই কথা কানেও তোলেনি সরকার পক্ষ।

মন্ত্রী - বিধায়কের বেতন পড়বে ব্যাঙ্কের অ্যাকাউন্টে। ফলে আপত্তি থাকলেও সেই টাকা নিতেই হবে। ঘনিষ্ঠ মহলে শুভেন্দু জানিয়েছেন, তিনি বর্ধিত বেতন নেবেন না। সেই টাকা দেবেন যৌথ সংগ্রামী মঞ্চকে, তাদের আইনি লড়াইয়ে জন্য।

বিধানসভায় বিলের প্রস্তাব পাশ হওয়ার পরেই শুভেন্দু গিয়েছিলেন যৌথ সংগ্রামী মঞ্চে। সেখানে তিনি আলোচনার পর সেই কথা ঘোষণাও করেছিলেন। কিন্তু কত টাকা করে বেড়েছে এই বেতন?

বিধায়ক, প্রতিমন্ত্রী ও মন্ত্রীদের বেতন একলাফে ৪০ হাজার টাকা বাড়ানো হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী নিজের বেতন কাটামো অপরিবর্তিত রেখেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+