ভুল ধরলেই লাথি! ভাবাবেগে আঘাত নিয়ে মমতা সম্পর্কে বিস্ফোরক দাবি বিধায়কের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণ নিয়ে মুখ খুললেন ফরাক্কার কংগ্রেস বিধায়ক মইনুল হক। তাঁর সঙ্গে একসময় সুলতান আহমেদের কথা হয়েছিল বলে দাবি করেছেন এই বিধায়ক।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণ নিয়ে মুখ খুললেন ফরাক্কার কংগ্রেস বিধায়ক মইনুল হক। তাঁর সঙ্গে একসময় সুলতান আহমেদের কথা হয়েছিল বলে দাবি করেছেন এই বিধায়ক। এই সম্পর্কিত খবর সংবাদ মাধ্যমে প্রকাশিতও হয়েছে। সুলতান আহমেদ নাকি তাঁকে বলেছিলেন, ভুল ধরাতে গিয়ে তাঁর কাছে লাথি খেতে রাজি নন। সুলতান আহমেদের এই বক্তব্য যাচাই করা সম্ভব হয়নি ওয়ান ইন্ডিয়ার।

রাজ্যে বাম শাসনের সময় থেকেই নিজেকে সংখ্যালঘুদের কাছের বলে তুলে ধরতে উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য রেড রোডে নমাজে অংশ নেওয়া কিংবা নিয়ম করে ইফতারে যাওয়া, সবই করেছেন তিনি। বিজেপি তাঁর বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলেছে।
প্রকাশিত খবর অনুযায়ী, ফরাক্কার কংগ্রেস বিধায়ক মইনুল হকের অভিযোগ, কোন সময় ইনশাল্লাহ আর কোন সময় খোদা হাফেজ বলতে হয়, সে সম্পর্কে কোনও ধারনা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর আরও অভিযোগ,এভাবেই মানুষের ভাবাবেগে আঘাত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সংবাদ মাধ্যমে মইনুল হকের দাবি, এসম্পর্কে তাঁর কথা হয়েছিল তৃণমূলের প্রয়াত প্রাক্তন সাংসদ সুলতান আহমেদের সঙ্গে। তাঁর প্রশ্ন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে কি এসম্পর্কে কোনও রকম সতর্ক করেছেন তাঁরা। সেই সময় সুলতান আহমেদের উত্তর ছিল, এসব বিষয়ে কে তাঁকে বলতে যাবে। আর বলে কি তিনি তাঁর কাছে লাথি খাবেন।
কংগ্রেসের এই বিধায়কের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে তোষণের রাজনীতি তৈরি করেছেন। এপ্রসঙ্গে রামনবমীতে তৃণমূলও গেরুয়া ফেট্টি বেধে রাস্তায় নেমেছিল বলে জানান তিনি। একসময়ে ইমামদের ভাতা দিয়ে যেমন বিভাজনের রাজনীতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনই পুরোহিতদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করে আরও একবার বিভাজেনর রাস্তাতেই হাঁটছেন বলে অভিযোগ করেছেন এই নেতা।












Click it and Unblock the Notifications