তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক বৈশালী ডালমিয়া, একুশের আগে কড়া সিদ্ধান্ত
তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক বৈশালী ডালমিয়া, একুশের আগে কড়া সিদ্ধান্ত
রাজীবের ইস্তফার দিনেই দল থেকে বহিষ্কার করা হল বালির বিধায়ক বৈশালী ডালমিয়া। শুক্রবার তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে বৈশালীকে নিয়ে এমনই কড়া সিদ্ধান্ত নিল। এর আগে লক্ষ্মীরতন শুক্লার ইস্তফার দিনেও বৈশালী দলবিরোধী মন্তব্য করেছিলেন। এদিনও রাজীবের পক্ষ সমর্থন করে তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন।

বৈশালীর বিবৃতির পরই কড়া সিদ্ধান্ত তৃণমূলের
বৈশালী ডালমিয়া দীর্ঘদিন ধরেই বেসুরো বেজে চলেছেন। তিনি একের পর এক দলবিরোধী মন্তব্য করে তৃণমূলকে বিপাকে ফেলছিলেন। এর আগে বহিরাগত তত্ত্ব নিয়েও তিনি কড়া সমালোচনা করেছিলেন তৃণমূলের। ফলে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি অনেকদিন ধরেই তা নজরে রাখছিল। এদিন বৈশালীর বিবৃতির পরই দল কড়া সিদ্ধান্ত নিলেন।

উইপোকাদের নির্মূলের বার্তা দিয়েছিলেন বৈশালী
বৈশালী ডালমিয়া এর আগে দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন। লক্ষ্মীরতন শুক্লার ইস্তফার দিন বলেছিলেন, দলের আসল মীরজাফর বেইমান কারা, তারা উইপোকার মতো কুরে করে খাচ্ছে। তাঁদের কারণেই দল থেকে ছেড়ে যেতে হচ্ছে লক্ষ্মীরতন শুক্লাদের। তিনি দল থেকে উইপোকাদের নির্মূলের বার্তা দিয়েছিলেন।

কাজ করতে পারছিলেন গুটিকয়েক নেতার জন্য
এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় ইস্তফা দেওয়ার পর বৈশালী ডালমিয়া বিভিন্ন সংবাদমাধ্যমে কড়া বিবৃতি দেন। রাজীব বন্দ্যোপাধ্যায়ের ইস্তফায় দলের পাশাপাশি মানুষেরও ক্ষতি বলে তিনি মন্তব্য করেন। তিনি কাজ করতে পারছিলেন গুটিকয়েক নেতার জন্য। একটা শ্রেণি কাজ করতে দিচ্ছেন না। উইপোকার ঢিপির উপরে যিনি বসে আছেন, তিনি নাড়া দিতেই একশ্রেণি সোচ্চার হচ্ছেন। যার ফলে কাজের মানুষ কাজ করতে পারছেন না। মন কষ্টে মন্ত্রিত্ব ছাড়ছেন।

বৈশালী ডালমিয়া দলীয় শৃঙ্খলাভঙ্গ করেছেন, তাই বহিষ্কৃত
তিনি বলেন আমাদের মতো বিধায়ককেই নানাভাবে বাধা দিচ্ছে। দলের একাংশ আমাদের অপমান করছেন। আমাদের না ডেকেই এলাকায় মিটিং-মিছিল করছেন। নাম না করে পরোক্ষে তিনি ক্ষোভ জানান জেলা তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে। তাতেই দল মনে করে বৈশালী ডালমিয়া দলীয় শৃঙ্খলাভঙ্গ করছেন। তাই কঠোর ব্যবস্থা নিতে বৈঠকে বসে কমিটি।

নাম না করেই অরূপ রায়কে কাঠগড়ায় তোলেন বৈশালী
বৈশালী ডালমিয়া এদিন চড়া সুরেই নাম না করে জেলা তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়ের বিরুদ্ধে মুখ খোলেন। তিনি নিজেকে হাওড়ার মুখ্যমন্ত্রী ভাবেন বলেও মন্তব্যে করেন বৈশালী। তাঁর কথায়, একজনকে রাখতে গিয়ে সবাই চলে যাচ্ছেন। সব কাজে নাক গলিয়ে সমস্যা তৈরি করেন যিনি, তাঁকে রাখতে গিয়েই দলের বিপদ বাড়ছে। হাওড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কীভাবে কমবে তা নিয়ে এই টিপসের পরই বৈশালীকে নিয়ে কড়া সিদ্ধান্ত নেওয়া হয়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications