অসহায় ভাইবোনের পাশে বাম বিধায়ক! তুলে দিলে আর্থিক সাহায্য
মাস দশেক আগে হঠাৎই নিখোঁজ হয়ে যায় বাবা। বেশ কিছুদিন আগে মা অসুস্থ হয়ে বালুরঘাট হাসপাতালে মারা যান। এরপর এই দুই সন্তান কি করবে বুঝে উঠতে পারছে না। ঠিক সময় এই খবর ছড়িয়ে পড়তেই ছুটে আসেন বিধায়ক।
মাস দশেক আগে হঠাৎই নিখোঁজ হয়ে যায় বাবা। বেশ কিছুদিন আগে মা অসুস্থ হয়ে বালুরঘাট হাসপাতালে মারা যান। এরপর এই দুই সন্তান কি করবে বুঝে উঠতে পারছে না। ঠিক সময় এই খবর ছড়িয়ে পড়তেই ছুটে আসেন বিধায়ক। বালুরঘাটের অনাথ ভাই বোনের পাশে দাঁড়ালেন বালুরঘাটের বাম বিধায়ক বিশ্বনাথ চৌধুরী।

বুধবার দুপুরে বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর মাহাতাপাড়া এলাকার নাবালক ভাই - বোন সুনিতা মাহাতা ( ৯ ) ও অজয় মাহাতার ( ১৪ ) হাতে পাঁচ হাজার টাকা তুলে দেন। এর পাশাপাশি ওই ভাই বোনকে সবরকম সাহায্যের আশ্বাস দেন বিধায়ক বিশ্বনাথ চৌধুরী।
বিধায়কের পাশাপাশি এদিন খবর পেয়ে ছুটে আসে ত্রিমোহিনীর এক ব্যবসায়ী। তিনিও সুনিতা ও অজয়ের হাতে তিন হাজার টাকা তুলে দেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় চাইল্ড প্রটেকশন বিভাগের আধিকারিকরা। কয়েকদিন পরেই মায়ের শ্রাদ্ধের কাজ। সেটাই বা কিভাবে হবে তা অজানা সুনিতা ও অজয়ের । প্রতিবেশীদের দেওয়া খাবারেই এখন দিন চলছে ভাই বোনের । স্থানীয়দের আবেদন ওনার দুই ভাই -বোনের পাশে দাঁড়াক প্রশাসন। তাহলে অন্তত দু'বেলা খাওয়া ও পড়াশোনা চালিয়ে যেতে পারবে ।












Click it and Unblock the Notifications