কেষ্টর গড়ে কি কাজ করবে মহাগুরু ম্যাজিক? পঞ্চায়েত ভোটের আগে মিঠুনকে নিয়ে জেলায় জেলায় কোন ছকে বিজেপি?

কেষ্টর গড়ে কী কাজ করবে মহাগুরু ম্যাজিক? পঞ্চায়েত ভোটের আগে মিঠুনকে নিয়ে জেলায় জেলায় কোন ছকে বিজেপি?

পঞ্চায়েত ভোটের আগে ফের শহরে মিঠুন চক্রবর্তী। একাধিক জেলায় বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। আগামীকাল অর্থাৎ বুধবার তিনি যাচ্ছেন অনুব্রত মণ্ডলের গড় বোলপুরে। পুরুলিয়াতেও যাবেন মিঠুন চক্রবর্তী। মহাগুরুর ম্যাজিক দিয়ে ভোট ব্যঙ্ক বাড়ানোর চেষ্টা করছে বিজেপি এমনই মনে করছে রাজনৈতিক মহল।

পঞ্চায়েত ভোটের আগে শহরে মিঠুন

পঞ্চায়েত ভোটের আগে শহরে মিঠুন

সামনেই পঞ্চায়েত ভোট তার আগে ফের রাজ্যে মিঠুন চক্রবর্তী। আজই শহরে আসছেন তিনি। সূত্রের খবর এবার কলকাতা সফরে ঠাসা রাজনৈতিক কর্মসূচি রয়েছে মহাগুরুর। এমনকী এবার একাধিক জেলায় সফর করবেন তিনি। এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একাধিক বৈঠক করার রয়েছে মিঠুন চক্রবর্তীর। মনে করা হচ্ছে পঞ্চায়েত ভোটের আগে মিঠুন ম্যাজিক কাজে লাগাতেই একাধিক জেলায় তাঁকে নিয়ে বৈঠক করবে বঙ্গ বিজেপি নেতৃত্ব।

 অনুব্রতর গড়ে মিঠুন

অনুব্রতর গড়ে মিঠুন

পুরুলিয়া ছাড়াও বীরভূমে বৈঠক করবেন মিঠুন চক্রবর্তী। অনুব্রত মণ্ডল জেলে থাকলেও বোলপুরে যে এখনও তাঁর দাপট রয়ে গিয়েছে সেটা বিজেপিও ভাল করে জানে। সেকারণেই হয়তো দিলীপ ঘোষ বলেছিলেন, পঞ্চায়েত ভোটের আগে অনুব্রতকে রাজ্য থেকে সরিয়ে ফেলাই ভাল। সেই অনুব্রতর গড়ে হঠাৎ করে মিঠুনকে নিয়ে গিয়ে বঙ্গ বিজেপির নেতৃত্বের বৈঠক ঘিরে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি মিঠুন ম্যাজিক কাজে লাগাতে চাইছে বিজেপি। অভিনেতা হিসেবে মিঠুনের জনপ্রিয়তা যে গ্রামীণ বঙ্গে এখনও রয়েছে সেটা আঁচ করেই কি জেলায় জেলায় মিঠুনকে নিয়ে বৈঠকের পরিকল্পনা িনয়েছে বিজেপি।

মিঠুনকে নিয়ে কী ব্লু প্রিন্ট

মিঠুনকে নিয়ে কী ব্লু প্রিন্ট

হঠাৎ করে গুরুত্ব দেওয়া হচ্ছে মিঠুন চক্রবর্তীকে। একুশের ভোটের আগে মোদীর ব্রিগেড সমাবেশে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সেই মঞ্চ থেকেই তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়েছিলেন মহাগুরু। বলেছিলেন 'আমি জলঢোরাও নই বেলেবোরাও নই একেবারে জাত গোখরো। ' তারপরেই অবশ্য গোহারা হারতে হয়েছিল বিজেপিকে। বিধানসভা ভোটের পর পুরভোটের আগে ফের একবার কলকাতায় দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে। সেসময় মহারাষ্ট্রের আদলে রাজ্যের সরকার ফেলার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তারপরে আবার পঞ্চায়েত ভোটের আগে মিঠুন কলকাতায়। মহাগুরুকে নিয়ে গ্রামীণ এলাকায় ঘুরে নতুন ব্লু প্রিন্ট কি তৈরি করে ফেলেছে বিজেপি।

ডিসেম্বর ডেডলাইন

ডিসেম্বর ডেডলাইন

বিজেপি নেতারা বারবার ডিসেম্বর মাস নিয়ে কথা বলেছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন ডিসেম্বর মাসের পর আর সরকার চালাতে পারবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক বিজেপি নেতা ডিসেম্বর ডেডলাইন বলে মন্তব্য করেছে। সেই ডিসেম্বর মাস আসতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। তাহলে কি ডিসেম্বর মাসকে টার্গেট করেই বঙ্গে মিঠুনের এই আগমন?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+