বাড়িতে রেশনের চাল পৌঁছে কোটি কোটি টাকা চুরি করবে তৃণমূল, রোড শো থেকে নিশানা মিঠুনের
বাড়িতে রেশনের চাল পৌঁছে কোটি কোটি টাকা চুরি করবে তৃণমূল, রোড শো থেকে নিশানা মিঠুনের
পয়লা বৈশাখে বিজেপির (bjp) প্রচারে ব্যস্ত মহাগুরু মিঠুন চক্রবর্তী (mithun chakraborty) । এদিন তিনি উত্তর ২৪ পরগনার জগদ্দল, নোয়াপাড়া, ভাটপাড়া রোড শো করেন। রোড শো-এর মধ্যেই চলে তাঁর সাক্ষাৎকার কিংবা ভাষণ পর্ব। সেখানেই তিনি রেশন বাড়িতে পৌঁছনো নিয়ে তৃণমূলের (trinamool congress) নির্বাচনী প্রতিশ্রুতির কটাক্ষ করেন।

মিঠুনের রোড শোতে মানুষের ঢল
এদিন শুরু থেকেই মিঠুন চক্রবর্তীকে দেখতে মানুষের ভিড়। তিনি রোড শো শুরু করেন কাঁকিনাড়া নারায়ণপুর ইউনাইটেড ক্লাবের মাঠ থেকে। এটি পড়ে জগদ্দল বিধানসভা কেন্দ্রের মধ্যে। যা ভাটপাড়ার নদিয়া জুটমিলের কাছে গিয়ে শেষ হয়। জগদ্দলে বিজেপি প্রার্থী অরিন্দম ভট্টাচার্য। ভাটপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিং-এর পুত্র পবন সিং। এই ভাটপাড়া থেকে মিঠুন যান ইছাপুরের লেলিন নগরে। এলাকাটি পড়ে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের মধ্যে। যেখানে এবারে বিজেপি প্রার্থী সুনীল সিং।

ফোন করলেই হাজির হবেন
এদিন মিঠুন চক্রবর্তী বলেন সবাই নিজের ভোট নিজে দেবেন। কেউ বাধা দিলেই একটি নম্বরে ফোন করবেন। তাহলে ফাটাকেষ্ট হাজির হয়ে যাবে। এদিন সবাই দাবি করেন ডায়লগ শোনার জন্য। যদিও মিঠুন বলেন, বললেই তা নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের হয়ে যাবে। তিনি মুখে কিছু না বললেও, ইশারায় বুঝিয়ে দেন, তিনি জাত গোখরো।

ভিক্ষা নেবেন না
এদিন মিঠুন চক্রবর্তী তৃণমূলের ইস্তেহারে থাকা রেশনের চাল বাড়িতে পৌঁছনোর প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, ভিক্ষা নেবেন না। তিনি বলেন, রাজ্যের ১০ কোটি মানুষের মধ্যে ছয় কোটি মানুষ রেশন নেন। দুকোটি রাজ্যের বাইরে থাকেন আর দুকোটি রেশন নেন না। তিনি হিসেব কষে বলেন, এই ছয় কোটি মানুষের প্রত্যেকের থেকে যদি ১০০ গ্রাম করে চাল নিয়ে নেওয়া হয়, তাহলে তাকে ছয় কোটি দিয়ে গুণ করে হাজার দিয়ে ভাগ করে কেজি পিছু ১০ টাকা হিসেবে গুণ করতে হবে। তাহলে মাসে কোটি টাকার বেশি আয় হবে বলে তৃণমূলের প্রতি কটাক্ষ করেন তিনি।

শীতলকুচির ঘটনায় উস্কানি
মিঠুন চক্রবর্তী এদিন রোড শো-এ প্রচারের সময়ে বলেন, উস্কানির জেরে পাঁচ পাঁচটা মায়ের কোল খালি হয়ে গেল। উস্কানি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্রশ্নের উত্তরে মিঠুন বলেন, তিনি একবারই বলেছেন, উস্কানি। সেটাকে ওইভাবেই বুঝে নিতে হবে। পাশাপাশি তিনি আশ্বস্ত করতে গিয়ে বলেন, বিজেপি রাজ্য ক্ষমতায় আসলে হিংসা এবং দাঙ্গা হবে না।
প্রতীকী ছবি
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications