মিঠুন শুধু বাংলার ভোটারই, বিজেপির ‘ফাটাকেষ্ট’ এমএলএ হওয়ার লড়াইয়ে নামলেন না

মিঠুন শুধু বাংলার ভোটারই, বিজেপির ‘ফাটাকেষ্ট’ এমএলএ হওয়ার লড়াইয়ে নামলেন না

মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান হল মঙ্গলবার। বিজেপির 'ফাটাকেষ্ট' এবার এমএলএ হওয়ার লড়াইয়ে নেই। কাশীপুর-বেলগাছিয়ার ভোটার তালিকায় নাম তুললেও তিনি প্রার্থী হওয়া থেকে বিরত থাকলেন। কাশীপুর-বেলগাছিয়ায় প্রার্থীর নামও চূড়ান্ত করে ফেলল বিজেপি।

বিজেপির প্রার্থী না হলেও প্রচারে ঝড় তুলবেন

বিজেপির প্রার্থী না হলেও প্রচারে ঝড় তুলবেন

কাশীপুর বেলগাছিয়ায় মহাগুরু মিঠুন চক্রবর্তীকে প্রার্থী করা হতে পারে বলে জল্পনা চলছিল। কিন্তু সেই জল্পনার ইতি ঘটিয়ে শিবাজি সিংহরায়কে প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি। ফলে একুশের ভোটের আগে বাংলার ভোটার হয়েই থাকলেন তিনি। তবে বিজেপির প্রার্থী না হলেও তিনি বিজেপির হয়ে প্রচার করবেন বলে জানিয়েছেন।

আলোচনা শুরু হয় বঙ্গ বিজেপির মুখ হিসেবেও

আলোচনা শুরু হয় বঙ্গ বিজেপির মুখ হিসেবেও

দিন দুয়েক আগে কাশীপুর বেলগাছিয়ায় বোনের বাড়ির ঠিকানায় নতুন ভোটার হন মিঠুন চক্রবর্তী। ফলে জল্পনার পারদ চড়িয়ে বাংলার নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা এক লাফে অনেকটাই বেড়ে যায়। বাংলার বিধানসভা নির্বাচনে প্রার্থী করার জল্পনা ছাপিয়ে তাঁর নাম আলোচনা হতে শুরু করে বঙ্গ বিজেপির মুখ হিসেবেও।

বিজেপি নেতৃত্বের আর্জিতেও প্রার্থী হতে রাজি হননি

বিজেপি নেতৃত্বের আর্জিতেও প্রার্থী হতে রাজি হননি

মিঠুন আগেও যেমন প্রার্থী হতে গররাজি ছিলেন, এদিন বিজেপির প্রার্থী তালিকা সম্পূর্ণ হওয়ার পর একপ্রকার প্রমাণিত হয়ে গেল মিঠুন চক্রবর্তী তাঁর সিদ্ধান্তে অনড় থেকেছেন। বিজেপি নেতৃত্বের আর্জিতে প্রার্থী হতে রাজি হননি। জার্সি বদল করে একেবারে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করলেও তিনি নির্বাচনী লড়াইয়ে নামলেন না।

বঙ্গে ফের দিদি বনাম দাদার লড়াই হিসেবে চর্চা

বঙ্গে ফের দিদি বনাম দাদার লড়াই হিসেবে চর্চা

সম্প্রতি নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশে বিজেপিতে যোগদান করেছেন মিঠুন চক্রবর্তী। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন মিঠুন। তারপর চিটফান্ড মামলায় তাঁর নাম জড়ানোর পর থেকেই তিনি আড়ালে চলে গিয়েছিলেন রাজনীতি থেকে। মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই বঙ্গে ফের দিদি বনাম দাদার লড়াই হিসেবে চর্চা শুরু হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+