নদিয়ার নিখোঁজ নোডাল অফিসার অর্ণব রায়কে উদ্ধার করল সিআইডি
এক সপ্তাহ পর খোঁজ মিলল নদিয়ার নিখোঁজ নোডাল অফিসার অর্ণব রায়ের খোঁজ। হাওড়ার স্টেশন থেকে এদিন তাঁকে উদ্ধার করেছেন সিআইডি।
এক সপ্তাহ পর খোঁজ মিলল নদিয়ার নিখোঁজ নোডাল অফিসার অর্ণব রায়ের। হাওড়ার স্টেশন থেকে এদিন তাঁকে উদ্ধার করেছেন সিআইডি। গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন রাজ্যের এই ডাব্লুবিসিএস অফিসার। তাঁর স্ত্রী অনীশা রায়ও একজন রাজ্যসরকারী অফিসার। অর্ণব রায়ের নিখোঁজ-কাণ্ড ঘিরে একাধিক তথ্য উঠে আসছিল বেশ কয়েকদিন ধরে। বাঁকুড়া বিজেপির তরফে দাবি ছিল তৃণমূলই নদিয়ার ইভিএম-এর দায়িত্বে থাকা অফিসারের নেপথ্যে রয়েছে। যদিও সেই দাবি উড়িয়ে দেয় তৃণমূল।

একটা সময় , অর্ণব রায়ের নিখোঁজ হওয়ার ঘটনা ঘিরে বিভিন্ন তথ্য উঠে আসে। উঠে আসে দাম্পত্য কলহ ঘিরে বিভিন্ন তথ্য। যদিও তা মানতে রাজি ছিলেন না তাঁর স্ত্রী। এর আগে, গত বৃহস্পতিবার নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায় মধ্যাহ্নভোজের পর থেকেই নিখোঁজ ছিলেন। সুইচড অফ ছিল তাঁর দুটি মোবাইল। সেদিন রাতেই কোতয়ালি থানায় তাঁর মিসিং ডায়রি করা হয় তাঁর পরিবারের তরফে। এরপর এদিন সকাল আটটা নাগাদ হাওড়া স্টেশন থেকে উদ্ধার হন অর্ণব রায়। মোবাইল ফোনের সূত্র ধরে তাঁকে উদ্ধার করা হয়।
তবে কেন তিনি নিখোঁজ ছিলেন তা এখনও জানা যায়নি। আপাতত সিআইডি তাঁকে উদ্ধার করে তাঁর শ্বশুরবাড়ির হাতে তুলে দিয়েছে। উল্লেখ্য আগামী ২৯ এপ্রিল ভোট নদিয়ায়।












Click it and Unblock the Notifications