লকডাউনের শুরুতেই দোকানে হানা, শাটার ভেঙে লুট লক্ষাধিক টাকার বিদেশি মদ
লকডাউনের শুরুতেই দোকানে হানা, শাটার ভেঙে লুট লক্ষাধিক টাকার বিদেশি মদ
করোনা আবহে লকডাউন শুরুর প্রথম দিনেই শাটার ভেঙে মদের দোকানে লক্ষাধিক টাকার দেশি বিদেশি মদ চুরি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার গাজোল থানার মাজরা এলাকায়।

খবর পেয়ে ঘটনাস্থলে গাজোল থানার পুলিশ। রাতের অন্ধকারে শাটার ভেঙে চুরি করা হয়েছে লক্ষাধিক টাকার মদ বলে দাবি মদের দোকান দারের।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, গাজোল ব্লকের মাঝড়ার অঞ্চলের হাটের কাছে সুরার দোকান পানশালা রয়েছে। ওই দোকানের মালিক আশিক প্রসাদ। রবিবার ফতেরাজপুর এলাকার বাসিন্দা তারাপদ রায় বাজার যাওয়ার পথে সকালবেলা দেখতে পায় মদের দোকানটির শাটার ভাঙ্গা। এরপরই দোকান মালিক আশিক প্রসাদকে ফোনে চুরির ঘটনা জানান। তড়িঘড়ি মদের দোকানের মালিক আশিক প্রসাদ ঘটনাস্থলে পৌঁছান।
দেখেন তার মদের দোকানে ঘরের শাটার ভাঙ্গা। দ্বিতীয় দরজা ভাঙা ও সিসিটিভি ক্যামেরা গুলো ভাঙা রয়েছে। গাজোল ব্যবসা সমিতির সভাপতি বিধান রায়কে সমস্ত ঘটনা জানান দোকানের মালিক আশিক প্রসাদ। এরপর গাজোল থানায় খবর দিলে পরে গাজোল থানার পুলিশ প্রশাসন মদের দোকানে চুরির ঘটনাকে খতিয়ে দেখতে আসেন।












Click it and Unblock the Notifications