পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে ফিল্মি কায়দায় যুবক খুন হুগলিতে
পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে পর পর গুলি। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। গুলিবিদ্ধ হয়ে ঘটনস্থলেই লুটিয়ে পড়লেন এক যুবক। সোমবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনা হুগলির কানাগড়ে।
হুগলি, ২১ মার্চ : পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে পর পর গুলি। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। গুলিবিদ্ধ হয়ে ঘটনস্থলেই লুটিয়ে পড়লেন এক যুবক। সোমবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনা হুগলির কানাগড়ে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম স্বরূপ বণিক। তিনি পেশায় হকার। এই খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
সোমবার বিকেলে এক প্রস্থ দুষ্কৃতী তাণ্ডব ঘটে গিয়েছে হুগলির চঁচুড়ায়। টোটোয় করে এক দল দুষ্কৃতী এলাকা দাপিয়ে শূন্যে গুলি চালিয়ে যায়। সেই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। একেবারে বন্দুক উঁচিয়ে তিন এলাকায় প্রবেশ করে দুষ্কৃতীরা। তারপর তিন রাউন্ড গুলি ছুড়ে চলে যায়। তারপর ফের গুলি কাণ্ডে চুঁচুড়ারই কানাগড়ে। একেবারে ফিল্মি কায়দায় খুন। প্রথমে পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ।

প্রতিবেশী বাড়িগুলিতে বাইরে থেকে শিকল আটকে ব্যান্ডেল ফাঁড়ি থেকে আসছি বলে পরিচয় দেয় দুষ্কৃতীরা। তারপর বাড়িতে ঢুকেই স্বমূর্তি ধরে তারা। বন্দুর বের করে পর পর দু'রাউন্ড গুলি চালায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। বাড়ির ভিতরেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে পেশায় হকার ওই যুবক।
মাত্র মিনিট দুয়েকের 'অপারেশন' চালিয়েই উধাও দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। কী কারণে খুন, তা খতিয়ে দেখছে পুলিশ। গত ছ'সাত মাসে চুঁচুড়ায় ১৮ জন খুন হয়েছেন। পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন বাসিন্দারা। এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications