প্রোমোটারকে লক্ষ্য করে বোমা, আতঙ্ক ছড়িয়েছে হাওড়ার বেলুড়ে
এক প্রমোটারকে লক্ষ্য করে বোমা মারার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হাওড়ার বেলুড় ভোটবাগান এলাকাতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলুড় থানার ভোট বাগান এলাকায় ঘটে এই ঘটনা।
এক প্রমোটারকে লক্ষ্য করে বোমা মারার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হাওড়ার বেলুড় ভোটবাগান এলাকাতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলুড় থানার ভোট বাগান এলাকার এস কে চ্যাটার্জী স্ট্রিটের একটি আন্ডারকনস্ট্রাকশন বিল্ডিংয়ের নিচে মোহাম্মদ শাহিদ নামের এক প্রোমোটার বসে ছিলেন। তখনই হঠাৎ দুষ্কৃতীরা এসে চারটে বোম মারে তার সেই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর মধ্যে। গালিগালাজ করতে শুরু করে।

মহম্মদ শহীদের সাথে কথা বলার পর জানা গিয়েছে, যে এলাকারই এক পার্টনার এই কাজ করেছে। সে ওই দুষ্কৃতীদের পাঠিয়ে এই কাজটা করিয়েছে এবং পুরনো ঝামেলা রয়েছে অনেক দিন ধরেই।তারা আগে এক সঙ্গেই প্রমোটিং শুরু করে। কিন্তু ঝামেলা হয়ে যাওয়ার পর আলাদা হয়ে যায় দুই পার্টনার। মোহাম্মদ আফরোজ বলে সেই এখন এলাকা ছাড়া। এলাকা দখল করতে এই হামলা চালানো হয়েছে।তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।












Click it and Unblock the Notifications