শান্তিনিকেতনে অভিনব কায়দায় এটিএম লুঠের চেষ্টা দুষ্কৃতীদের
ফের এটিএম লুঠের চেষ্টা। এবারের ঘটনাটি শান্তিনিকেতনের। শুক্রবার রাতে অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএম লুঠের চেষ্টা করে ব্যর্থ হয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ।
ফের এটিএম লুঠের চেষ্টা। এবারের ঘটনাটি শান্তিনিকেতনের। শুক্রবার রাতে অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএম লুঠের চেষ্টা করে ব্যর্থ হয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ।

শান্তিনিকেতনের এসবিআই শাখা পেরিয়ে গিয়ে রয়েছে পুরনো একটি মিষ্টির দোকান। তার পরেই অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএম। দিনের বেলা এলাকাটিতে জন সমাগম থাকলেও, স্বভাবতই রাতে একটু ফাঁকাই ছিল। সেই সুযোগই নেয় দুষ্কৃতীরা।
জানা গিয়েছে, মুখোশ পরে এসে, প্রথমেই শাবল দিয়ে এটিএম-এর সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয় দুষ্কৃতীরা। এরপর এটিএম-এর ক্যানসেল বোতামে আঠা লাগিয়ে দেওয়া হয়। ফলে অকেজো হয়ে যায় ওই বোতামটি। যদিও শেষ পর্যন্ত এটিএমটির কোনও ক্ষতিই করতে পারেনি দুষ্কৃতীরা।
শনিবার সকালে ঘটনাটি চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের। তাঁরাই পুলিশে খবর দেন।

Click it and Unblock the Notifications