দার্জিলিং-এ সিস্টার নিবেদিতার স্মৃতি-বিজড়িত ভবনে দুষ্কৃতী হামলা

সিস্টার নিবেদিতার স্মৃতি বিজড়িত দার্জিলিং-এর 'রায় ভিলা'য় হামলা চালাল দুষ্কৃতীরা। বুধবার মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

সিস্টার নিবেদিতার স্মৃতিবিজড়িত দার্জিলিং-এর 'রায় ভিলা'য় হামলা চালাল দুষ্কৃতীরা। বুধবার মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। খবর পেয়েই শিলিগুড়ি থেকে দার্জিলিং-এ যান রামকৃষ্ণ মিশন নিবেদিতা সেন্টারের সেক্রেটারি স্বামী নিত্যসত্যানন্দ।

দার্জিলিং-এ সিস্টার নিবেদিতার স্মৃতি বিজরিত ভবনে দুষ্কৃতী হামলা

দুষ্কৃতী হামলায় সিস্টার নিবেদিতার প্রার্থনা ঘর এবং সৌধের ক্ষতি হয় বলে জানা গিয়েছে। প্রতিটি ঘরে ভাঙচুর চালানো হয়। একইসঙ্গে প্রণামী বাক্স ভেঙে যাবতীয় টাকা লুঠ করা হয় বলে অভিযোগ।

একসময়ে 'রায়ভিলা' দখল করে সেখানে জিএলপির প্রশিক্ষণ কেন্দ্র খুলেছিল গোর্খা জনমুক্তি মোর্চা। পরে সেটি রাজ্য সরকারের হাত ঘুরে যায় রামকৃষ্ণ মিশনের কাছে।

দার্জিলিং-এ সিস্টার নিবেদিতার স্মৃতি বিজরিত ভবনে দুষ্কৃতী হামলা

১৯১১ সালে এই বাড়িতেই প্রয়াত হন সিস্টার নিবেদিতা। বাড়িটি এখন হেরিটেজ ভবন। চুক্তি অনুযায়ী জিটিএ বাড়িটি রাজ্য সরকারের হাতে তুলে দেয়। এরপর সংস্কারের পর সেখানে রাজ্য সরকারের উদ্যোগেই চালু হয়, 'রামকৃষ্ণ মিশন নিবেদিতা এডুকেশনাল অ্যান্ড কালচারাল সেন্টার'। তুলে দেওয়া হয় রামকৃষ্ণ মিশনের হাতে।

'রায় ভিলা'য় হামলার ঘটনায় প্রাথমিক ভাবে অভিযোগের তির সেই মোর্চার দিকেই। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মোর্চার সাম্প্রতিক আন্দোলনে একাধিক জায়গায় সরকারি সম্পত্তির ক্ষতি হলেও, 'রায় ভিলা'য় হামলার কোন আশঙ্কাই ছিল না পুলিশ প্রশাসনের কাছে। ভবনের পক্ষ থেকে দিনের বেলার নিজস্ব নিরাপত্তারক্ষী থাকে। তবে এদিনের ঘটনার পর থেকে 'রায় ভিলা' ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+