খাবারের দাম চাইতেই দোকান মালিকের পেটে ছুরি! উৎসবের বাংলায় নৃশংস কাণ্ড শুভেন্দুর গড়ে
খেজুরিতে সপ্তমীর রাতে খাওয়ার দেওয়াকে কেন্দ্র করে দোকান মালিক ও তাঁর ছেলের পেটে ছুরি চালিয়ে দিলো দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় দুজনকেই কামারদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খেজুরিতে সপ্তমীর রাতে খাওয়ার দেওয়াকে কেন্দ্র করে দোকান মালিক ও তাঁর ছেলের পেটে ছুরি চালিয়ে দিলো দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় দুজনকেই কামারদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার আগেই মারা যান দোকানের মালিক সহদেব মণ্ডল(৪০)। ছেলে প্রবীর মণ্ডলকে তমলুক জেলা হাসপাতালে রেফার করা হয়েছে ।

তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে , সহদেব মণ্ডলের খাওয়ার দোকান রয়েছে খেজুরির মিঁয়ামোড় বাজারে । সপ্তমীর রাত সাড়ে নটা নাগাদ স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে ঝগড়া হয় । এরপরই ওই যুবকরা দোকানের মালিকের পেটে ছুরি চালিয়ে দেয় । বাধা দিতে এলে ছেলে প্রবীর এর পেটেও ছুরি চালিয়ে দেয় । ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । রাতে গোটা এলাকা পুলিশের তল্লাশি অভিযান চলে । সূত্রের খবর, দুজনকে আটক করেছে পুলিশ । এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়ছে । জারি করা হয় ১৪৪ ধারা।
দুষ্কৃতীদের রোষে পড়ার ভয়ে এই ঘটনায় প্রকাশ্যে মুখ খুলতে চাইছে না কেউই । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুষ্কৃতীদের দাপট এলাকায় যথেষ্ট।
প্রসঙ্গত , গত বছরই এই এলাকা থেকে গুলি-বন্ধুক-সহ দুজন ধরা পড়েছিল । এলাকায় আরও অস্ত্র রয়েছে। অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, সেগুলো উদ্ধার করুক পুলিশ ।












Click it and Unblock the Notifications