চাঁদা না মেলায় তাণ্ডব, আতঙ্ক সিউড়ির চাঁদনি পাড়ায়
সিউড়িতে চাঁদা না দেওয়ায় বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। বোমাবাজির জেরে বাড়িতে আগুনের ফুলকি। আতঙ্ক ছড়িয়ে পড়ে সদস্যদের মধ্যে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।
সিউড়িতে চাঁদা না দেওয়ায় বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। বোমাবাজির জেরে বাড়িতে আগুনের ফুলকি। আতঙ্ক ছড়িয়ে পড়ে সদস্যদের মধ্যে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।

সিউড়ির চাঁদনি পাড়া। সেখানেই থাকেন গিরিজা মিশ্র ও তাঁর পরিবার। দিন কয়েক ধরেই বাড়িতে উৎপাত চলছিল। চলছিল চাঁদার জুলুম। শনিবারও রাত আটটা নাগাদ মিশ্র বাড়িতে যায় চাঁদা আদায়কারীরা। সেই সময় বাড়িতে ছিলেন না কর্ত্রী গিরিজা মিশ্র।
সন্ধের পর বাড়িতে বোমা নিয়ে হামলা হয়। ঘরে খাটের ওপর বসে পড়ছিল গিরিজা মিশ্রের কিশোরী কন্যা। সেই সময় জানালা লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। বোমার আঘাতে জানালা ভেঙে যায়। আগুনের ফুলকি গিয়ে পড়ে খাটের ওপর। বিছানায় আগুন ধরে যায়। আতঙ্ক ছড়ায় পরিবারের সদস্যদের মধ্যে। খবর পেয়েই মিশ্র বাড়িতে যান প্রতিবেশীরা। খবর পয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
সূত্রের দাবি, স্থানীয় নেশাগ্রস্ত যুবকরাই এই কাণ্ডের সঙ্গে জড়িত।












Click it and Unblock the Notifications