ভেঙেই চলেছে তৃণমূল! এবার সংখ্যালঘু ভোটব্যাঙ্কেও থাবা, বিজেপিতে যোগদানের হিড়িক
প্রতিদিনই রক্তক্ষরণ হয়ে চলছে। শুধু তৃণমূল থেকেই নয়, সিপিএম-কংগ্রেস থেকেও শয়ে শয়ে লোক ভিড় করছেন বিজেপিতে। এমনকী সংখ্যালঘুরাও বিজেপিতে যোগ দিচ্ছেন।
প্রতিদিনই রক্তক্ষরণ হয়ে চলছে। শুধু তৃণমূল থেকেই নয়, সিপিএম-কংগ্রেস থেকেও শয়ে শয়ে লোক ভিড় করছেন বিজেপিতে। এমনকী সংখ্যালঘুরাও বিজেপিতে যোগ দিচ্ছেন। দক্ষিণ দিনাজপুরের প্রায় ৮০০ জন সংখ্যালঘু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

ভোটের পরই দলবদলের হিড়িক
লোকসভা ভোটের পর থেকেই বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছে। শুধু দক্ষিণ দিনাজপুর নয়, রাজ্যের প্রায় সর্বত্রই বিজেপি ভাঙন ধরিয়ে দিচ্ছেন বিপক্ষ শিবিরে। তৃণমূল, সিপিএম ও কংগ্রেস ছেড়ে তবে বিজেপির যোগদান করেন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা-কর্মীরা।

সংখ্যালঘু নেতাদের যোগদান বিজেপিতে
তৃণমূল ছেড়ে আসিফ ইকবালের নেতৃত্বে একদল যোগদান করেন বিজেপিতে। সিপিএমের গোলাম মোর্তাজার নেতৃত্বেও একটা দল বিজেপিতে যোগ দেন। সংখ্যালঘু সমাজে নেতা-কর্মীদের মধ্যেও বিজেপিতে যোগদানের এই প্রবণতা বর্তমান রাজনৈতিকি প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ।

সবকা বিশ্বাসেই বাজিমাত মোদীর
নরেন্দ্র মোদী এবার স্লোগান বদলে- সবকা সাথ সবকা বিকাশের সঙ্গে সবকা বিশ্বাসের যুক্ত হওয়ার পর থেকে সংখ্যালঘুদের বিশ্বাস অর্জনেও অনেকাংশে সফল বিজেপি। এই মন্ত্রে এবার সংখ্যালঘুদের ভরসা জিততেও পেরেছেন মোদী। তাই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জোর দিয়েই জানিয়েছেন, লোকসভা ভোটের পরে বহু সংখ্যালঘু মানুষ যোগ দিতে চাইছেন।

আইনি জটিলতায় বিজেপিতে যোগদান
এই যোগদান পর্বে বিজেপি যেমন এক দিক দিয়ে খুব খুশি, অন্যদিকে তীব্র আশঙ্কায় রয়েছেন তারা। দিলীপ ঘোষ দাবি করেছেন, বেশ কয়েকজন বিধায়ক যোগ দিতে চাইছেন। কিন্তু তাঁদের যোগদান করালে আইনি জটিলতায় তাঁদের ফাঁসিয়ে দেওয়া হতে পারে। সেই কারণেই তাঁদের যোগদান পর্ব এখন আটকে রাখা হয়েছে। কর্মীদের যোগদান পর্ব চলছে।












Click it and Unblock the Notifications