ফেসবুকে বন্ধুত্ব পাতিয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ জগদ্দলে, গ্রেফতার ২
স্যোশাল মিডিয়াকে হাতিয়ার করে এক নাবালিকার সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে তাকে ডেকে এনে গণধর্ষণের অভিযোগ উঠল ২ যুবকের বিরুদ্ধে। দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ।
জগদ্দল, ১৮ ডিসেম্বর : স্যোশাল মিডিয়াকে হাতিয়ার করে এক নাবালিকার সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে তাকে ডেকে এনে গণধর্ষণের অভিযোগ উঠল ২ যুবকের বিরুদ্ধে। দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার জগদ্দল থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই যুবকের নাম বিরাট ঠাকুর ও শিবম পান্ডে। ফেসবুকে বন্ধুত্ব পাতিয়ে এক কিশোরীকে গণধর্ষণ করেছে তারা।

ঘটনাটি ঘটেছে গত মাসের ৩০ তারিখে। বেশ কিছুদিন ধরে ফেসবুকে আলাপ জমানোর পরে কিশোরীকে ডেকে পাঠায় দুই অভিযুক্ত। পরে জগদ্দলে নিয়ে এসে তাকে গণধর্ষণ করে দুই যুবক।
কিশোরী গোটা ঘটনাটি জানালে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। রবিবার ভোররাতে বিরাট ও শিবমকে গ্রেফতার করা হয়। গোটা ঘটনার তদন্ত চালানো হচ্ছে। এছাড়া মেয়েটির শারীরিক পরীক্ষাও করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications