Fund For Flood: বন্যা পরিস্থিতি মোকাবিলায় বাংলাকে ৪৬৮ কোটি টাকা দিল কেন্দ্র, ক্ষয়ক্ষতি দেখতে আসছে কেন্দ্রীয় দল

Fund For Flood: বাংলার বেশ কয়েকটি জেলা বন্যা কবলিত। ত্রাণ ও আর্থিক সাহায্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যদিও এরপর বারবার তিনি বলেন, অন্য রাজ্যকে দিলেও বাংলাকে বন্যা মোকাবিলায় অর্থসাহায্যে বঞ্চনা করছে কেন্দ্র। এই আবহে আজ যে ১৪টি রাজ্যকে বন্যা মোকাবিলায় অর্থ বরাদ্দ করার কথা জানানো হলো, তাতে রয়েছে বাংলার নাম।

Fund For Flood

আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ১৪টি বন্যা কবলিত রাজ্যের জন্য ৫৮৫৮.৬০ কোটি টাকা বরাদ্দ করা হলো। স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ডের কেন্দ্রীয় শেয়ার থেকে এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ডের থেকে অগ্রিম বাবদ এই বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছে পিআইবি।

বাংলার প্রাপ্তি ৪৬৮ কোটি টাকা। এ ছাড়া মহারাষ্ট্র ১৪৯২ কোটি, অন্ধ্রপ্রদেশ ১০৩৬ কোটি, অসম ৭১৬ কোটি, বিহার ৬৫৫.৬০ কোটি, গুজরাত ৬০০ কোটি, হিমাচল প্রদেশ ১৮৯.২০ কোটি, কেরল ১৪৫.৬০ কোটি, মণিপুর ৫০ কোটি, মিজোরাম ২১.৬০ কোটি, নাগাল্যান্ড ১৯.২০ কোটি, সিকিম ২৩.৬০ কোটি, তেলঙ্গানা ৪১৬.৮০ কোটি ও ত্রিপুরা ২৫ কোটি টাকা পাবে বলে জানানো হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডলে লেখেন, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় দুর্গতদের কষ্ট লাঘবের জন্য মোদী সরকার রাজ্যগুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে থাকে। সে কারণেই এই অর্থ বরাদ্দ করা হলো। এ ছাড়াও আন্তঃ মন্ত্রণালয় কেন্দ্রীয় দলের সুপারিশ বিশ্লেষণ করে আরও অর্থ বরাদ্দের আশ্বাসও দেন অমিত শাহ।

তবে পশ্চিমবঙ্গে এখনও আন্তঃ মন্ত্রণালয় কেন্দ্রীয় দল আসেনি বন্যা পরিস্থিতি দেখতে। যা গিয়েছে অসম, মিজোরাম, কেরল, ত্রিপুরা, নাগাল্যান্ড, গুজরাত, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা ও মণিপুরে। এই কেন্দ্রীয় দল সরেজমিনে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে সুপারিশ করে থাকে। বাংলা ও বিহারে এমন কেন্দ্রীয় দল পাঠানোর ঘোষণাও এদিন করা হয়েছে।

প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় চলতি বছরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ২১টি রাজ্যের জন্য চলতি বছর ১৪,৯৫৮ কোটি টাকা বরাদ্দ করেছে। ২১টি রাজ্যকে এসডিআরএফ থেকে দেওয়া হয়েছে ৯০৪৪.৮০ কোটি টাকা। এনডিআরএফ থেকে ১৫টি রাজ্যকে দেওয়া হয়েছে ৪৫২৮.৬৬ কোটি টাকা। স্টেট ডিজাস্টার মিটিগেশন ফান্ড বা এসডিএমএফ থেকে ১১টি রাজ্যকে ১৩৮৫.৪৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ ছাড়াও কেন্দ্র প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় এনডিআরএফ, সেনা ও বায়ুসেনার জওয়ানদের পাঠায় বলেও বিবৃতিতে উল্লেখ। কঠিন পরিস্থিতিতে বাংলার মানুষের পাশে থাকায় নরেন্দ্র মোদী ও অমিত শাহর প্রতি কৃতজ্ঞতা জানান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+