পরিষদীয় মন্ত্রী তাপস রায়কে বাড়ি খালি করার নির্দেশ, বউবাজারে অব্যাহত আতঙ্ক

পরিষদীয় মন্ত্রী তাপস রায়কে বাাড়ি খালি করার নির্দেশ

মেট্রোর কাজের জেরে গোটা বউবাজার এলাকায় একের পর এক বাড়ি ভেঙে পড়ছে। ঘটনার জেরে যতটা আতঙ্কিত বাসিন্দারা। ততটাই হতবাক, দুর্দশাগ্রস্ত তাঁদের পরিস্থিতি। চোখের সামনে বাড়ি ধসে পেড়ে যেতে দেখে গতকালই এক মহিলা জ্ঞান হারান। আর সাধারণ নাগরিকদের এমন আতঙ্কের পরিবেশের মধ্যে এবার বউবাজার এলাকার পরিষদীয় মন্ত্রী তাপস রায়কে বাড়ি খালি করার নির্দেশ দেয় মেট্রো কর্তৃপক্ষ।

পরিষদীয় মন্ত্রী তাপস রায়কে বাাড়ি খালি করার নির্দেশ, বউবাজারে অব্যাহত আতঙ্ক

সূত্রের দাবি, এলাকায় ২০ টি বাড়ি এখনও বিপজ্জনক। বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে বউবাজারের বাসিন্দা তথা রাজ্যের পরিষদীয় মন্ত্রী তাপস রায়কে বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে মেট্রো রেল কর্তৃপ৭ের তরফে। তাপস রায় বউ বাজারের যে ফ্ল্যাটে থাকেন, সেখানে মোট ৮ টি পরিবারের বসবাস। এদিন সকাল , ৮ টা থেকে ১১ টার মধ্যে বাড়ি ছাড়ার নির্দেশ পেয়েছেন মন্ত্রী সহ ওই ফ্ল্যাটের আবাসিকরা।

তাপস রায় জানিয়েছেন, লিখিতভাবে নয়, তবে মৌখিকভাবে বাড়ি খালির কথা জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এরপর বাড়ি খালির প্রস্তুতি নিতে শুরু করেন মন্ত্রী সহ বাকিরা। এদিকে গত, কয়েক দিন ধরে ক্রমাগত বউবাজার এলাকায় বাড়িধস ঘিরে ক্রমেই আতঙ্কের পরিবেশ ফ্ল্যাটের আবাসিকদের মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+