Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Swapan On Teachers: নবীন শিক্ষকদের নিয়ে এ কী বললেন স্বপন দেবনাথ! মন্তব্যে নয়া বিতর্ক

Swapan On Teachers: শিক্ষকদের নিয়ে মন্ত্রী স্বপন দেবনাথের মন্তব্যে ফের বিতর্ক। করোনাকালে শিক্ষকরা বেতন নেন, দুঃস্থদের পাশে দাঁড়ান না- স্বপনের এই কথায় শোরগোল পড়ে গিয়েছিল।

এবার ফের তিনি সরব হলেন শিক্ষকদের একাংশের দায়বদ্ধতা নিয়ে। প্রবীণ ও নবীনদের মানসিকতার ফারাকের কথাও উঠে এসেছে মন্ত্রীর বক্তব্যে।

Swapan On Teachers: নবীন শিক্ষকদের নিয়ে এ কী বললেন স্বপন দেবনাথ!

কালনা বিধানসভা এলাকার পূর্ব সাতগেছিয়া গ্রামে সাতগাছিয়া হাই স্কুলের ৭৫ বছর উদযাপনের সূচনা অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, আমি স্কুলের অনুষ্ঠানে সব সময় হাজির থাকার চেষ্টা করি। আমার পেশা শুরু শিক্ষকতা দিয়ে। হাই স্কুলে পড়ানোর পর ৮ বছর কলেজে পড়িয়েছি। পরে ওকালতিতে গিয়েছি।

এরপরই তিনি বলেন, আমি শিক্ষক পরিবারের ছেলে। বাবা, কাকাকে দেখেছি স্কুল শুরুর এক ঘণ্টা আগে গিয়ে ঝাঁট দিতেন, গাছ লাগাতেন। কেউই চাকরি করে বেতন পাওয়ার জন্য শিক্ষকতাকে বেছে নেননি। এটা মহান পেশা। অনেক সময় পড়ুয়ারা স্কুলে না এলে শিক্ষকরা তাদের বাড়িতে চলে যেতেন খোঁজ নেওয়ার জন্য। শিক্ষকরা মানুষ তৈরির কারিগর।

স্বপন দেবনাথের কথায়, আমরা রাজনীতি করি। ভোটের কথা ভেবে অনেক কথা বলা যায় না। তবে আজকের মঞ্চ আলাদা প্ল্যাটফর্ম। আমার কথায় অনেকের রাগ হতে পারে। তবে শিক্ষকতা কখনও চাকরি হতে পারে না। এখনকার শিক্ষকরা ঘড়ির দিকে তাকিয়ে থাকেন কখন ট্রেন আসবে, কখন বাস ছাড়বে এই ভেবে।

এরপরই মন্ত্রী বলেন, আমাকে ক্ষমা করবেন। নবীন শিক্ষকদের অশ্রদ্ধা করতে চাইছি না। শিক্ষক শিক্ষকই। তবে আগে শিক্ষকদের ছাত্ররা প্রণাম করতেন। এখন শিক্ষকদের সামনেই ছাত্ররা ধূমপান করে। ফলে আত্মসমালোচনা জরুরি। কেন ছাত্রদের যথাযথভাবে তৈরি করা যাচ্ছে না, সেই ব্যর্থতা নিয়ে ভাবা জরুরি বলেও মন্তব্য করেন স্বপন দেবনাথ।

মন্ত্রী স্বপন দেবনাথ যখন এই মন্তব্য করেন তখন মঞ্চে ছিলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার, কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ, আইনজীবী ঊষানাথ বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। স্বপন দেবনাথের মুখে এমন কথা শুনে স্বভাবতই অস্বস্তিতে পড়ে যান নবীন শিক্ষকরা। তবে দর্শকাসনে উপস্থিত অনেকেই মন্ত্রীর সোজাসাপটা মন্তব্যে সাধুবাদ জানান।

অনুষ্ঠান শেষে অনেকেই বলেছেন, সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষকদের মানসিকতায় বদল এসেছে। মন্ত্রী বাস্তব চিত্রই তুলে ধরেছেন। বক্তব্যের মধ্যেই ক্ষমা চেয়ে বা নবীন শিক্ষকদের অশ্রদ্ধা করার কোনও বাসনা তাঁর নেই বলে উল্লেখ করলেও, আসল জায়গাটিতে সঠিকভাবেই ধাক্কা দিয়েছেন মন্ত্রীমশাই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+