গুরুতর অসুস্থ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, প্রবল শ্বাসকষ্ট নিয়ে SSKM-র ICU-তে ভর্তি

গুরুতর অসুস্থ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, প্রবল শ্বাসকষ্ট নিয়ে SSKM-র ICU-তে ভর্তি

গুরুতর অসুস্থ রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ষ প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এসএসকেএম হাসপাতালে কার্ডিওলজি বিভাগে প্রথমে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন বলে জানা গিয়েছে।

প্রবল শ্বাসকষ্ট নিয়ে SSKM-র ICU-তে ভর্তি

পরিবার সূত্রে খবর, রবিবার বিকেলে সুব্রত মুখোপাধ্যায় অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য ভর্তি হয়েছিলেন এসএসকেএম হাসপাতালে। রাতে তাঁর অবস্থার অবনতি হওয়ায় ICU-তে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যেই মন্ত্রীর চিকিৎসার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। এখনও পর্যনত চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে মন্ত্রী। পরিবারের লোকেরা জানিয়েছেন সিওপিডির সমস্যা রয়েছে তাঁর। দীর্ঘদিন ধরেই তাঁর শ্বাসনালীতেও সমস্যা রয়েছে।

৭৫ বছর বয়সী এই রাজনীতিকের একাধিক শারীরিক সমস্যা রয়েছে। যার জন্য প্রায়ই তাঁকে হাসপাতালে গিয়ে চেকআপ করাতে হয়। সেটা করাতে গিয়েই হৃদযন্ত্রেস সমস্যা বাড়ছে বলে দেখা যায়। চিকিৎসকরা অ্যাঞ্জিওপ্লাস্টি করানোর পরামর্শ দিয়েছিলেন। সেই কারণেই রবিবার বিকেলে তিনি ভর্তি হন এসএসকেএম হাসপাতালে। রাতের দিকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসকরা ঝুঁকি না নিয়ে তাঁকে ICU স্থানান্তরিত করেন। হাসপাতাল সূত্রে খবর, তাঁর উচ্চ রক্তচাপ ও ডায়বেটিসের সমস্যাও রয়েছে মন্ত্রী।

প্রসঙ্গত উল্লেখ্য নারদ কাণ্ডের মন্ত্রীকে গ্রেফতারের পরেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তাঁর গলায় একাধিক সমস্যা ধরা পড়েছিল। কথা বলতে গিয়ে সমস্যার পড়তে হয় মন্ত্রীকে সেটা আগেও জানিয়েছিলেন চিকিৎসকরা। তার পরে হার্টের সমস্যার কারণে চিকিৎসকরা তাঁকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছিলেন। সেই ঘটনার মাস খানের পরেই ফের অসুস্থ হয়ে পড়লেন মন্ত্রী। তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন অনুরাগীরা। অন্যান্য মন্ত্রীরাও খোঁজ িনয়েছেন সুব্রত মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা।

তবে মন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হননি বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। কয়েকদিন আগেই রাজ্যের আরেক মন্ত্রী সাধন পাণ্ডে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। করোনা আক্রান্ত হয়েছিলেন একাধিক মন্ত্রী। রাজ্যে করোনা সংক্রমণ এখনআগের মত অবস্থায় না থাকলেও ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। গত কয়েকদিন ধরে জেলায় জেলায় করোনা সংক্রমণ বাড়ছে। একাধিক জায়গায় কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। নাইট কার্ফুও কড়া করা হয়েছে। মাস্ক পরা নিয়ে নজরদারি চালানো হচ্ছে। আজ পুরসভা শহরের করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে বৈঠক করবে। তাতে শহরের কোথায় কোথায় কড়াকড়ি করা হবে তা নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+