শারদোৎসবই হল মিলনোৎসব! বিদ্বেষ ভুলে সহাবস্থান দুই যুযুধান দলের শীর্ষ নেতৃত্বের

শারদোৎসবে রাজনৈতিক মতাদর্শগত বিদ্বেষ ভুলে দুই যুযুধান দলের শীর্ষ নেতৃত্বের সহাবস্থানের সাক্ষী থাকলো শহর বাঁকুড়া। রবিবার প্রাক সন্ধেয় শহরের মাচানতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপে একই সঙ্গে পুষ্পাঞ্জলি ও সন্ধি পুজোর আরতিতে অংশ নিলেন স্থানীয় বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ও তৃণমূল নেত্রী তথা বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার।

প্রসঙ্গত। জেলার স্বাধীনতা সংগ্রামীদের হাত ধরে ১৯২৯ সালে বাঁকুড়া সর্বজনীন দুর্গোৎসবের সূচনা হয়। যদিও বর্তমানে স্থানীয়দের হাত ধরে এই পুজো পরিচালিত হয়ে আসছে।

বাঁকুড়া দুর্গাপুজো

একই মণ্ডপে একই সঙ্গে তাঁর এবং পুরসভার চেয়ারম্যান উপস্থিত থাকার বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পুজোয় সবাই এক সঙ্গে আসেন। আর এই বিষয়টিকে তিনি 'স্বাভাবিক' হিসেবেই দেখছেন বলে জানান। অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ৪০০-র বেশি আসন নিয়ে মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হোন, এরাজ্য ও দেশের মঙ্গল কামনার প্রার্থনাই তিনি দেবী দুর্গার কাছে করেছেন বলে জানান।

তৃণমূল নেত্রী তথা বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার বলেন, তাঁর বিয়ের পর থেকে এই পুজোয়ে আসছেন। পুজোয় যে কেউ উপস্থিত থাকতেই পারেন। তবে তিনি মা দুর্গার কাছে দেশ ও রাজ্যের মঙ্গল কামনা করেছেন বলে জানিয়েছেন।

এবার বাঁকুড়ার একাধিক থিমের পুজো দর্শনার্থীদের আকর্ষণ করেছে। এর মধ্যে রয়েছে বিষ্ণুপুর ৩ নম্বর ওয়ার্ডের ১১৮ ফুট উচ্চতার বুর্জ খালিফা। বাঁকুড়া শহরের পাঁচবগা সর্বজনীনের এবারের থিম পল্লি গাঁথা। খড় ও বাঁশ কে কাজে লাগিয়ে বিশাল এলাকা জুড়ে এক টুকরো গ্রামের ছবি ফুটিয়ে তোলা হয়েছে।

বাঁকুড়া স্টেশন মোড় সর্বজনীনের এবারের থিম ফিরিয়ে দিলাম ছোট বেলা। এই থিমের মাধ্যমে হারিয়ে যাওয়া বেশ কিছু খেলা তুলে ধরা হয়েছে। বিষ্ণুপুরের তিলবাড়ি লালবাঁধ সর্বজনীন দুর্গাপুজোর এবারের থিম রঙ্গমঞ্চ। হারিয়ে যাওয়া যাত্রা শিল্পকে তুলে ধরা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+