তৃণমূলের মহিলাদের ঝাঁটা-বিক্ষোভ! মঙ্গলকোটে ঢুকতে বাধা মমতার মন্ত্রীকে

তৃণমূলেরই মহিলা সমর্থকরা ঝাঁটা নিয়ে বিক্ষোভে সামিল হলেন। যার জেরে পিছু হঠলেন তৃণমূলেরই মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। ঘটনাটি ঘটেছে বর্ধমানের মঙ্গলকোটে। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর বিক্ষোভ ওঠে।

তৃণমূলেরই মহিলা সমর্থকরা ঝাঁটা নিয়ে বিক্ষোভে সামিল হলেন। যার জেরে পিছু হঠলেন তৃণমূলেরই মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। ঘটনাটি ঘটেছে বর্ধমানের মঙ্গলকোটে। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশি হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে।

তৃণমূলের মহিলাদের ঝাঁটা-বিক্ষোভ! মঙ্গলকোটে ঢুকতে বাধা মমতার মন্ত্রীকে

দীর্ঘদিন ধরেই মঙ্গলকোটে দ্বন্দ্ব চলছে তৃণমূলের সিদ্দিকুল্লা চৌধুরী ও অপূর্ব চৌধুরীর মধ্যে। সিদ্দিকুল্লা চৌধুরী মঙ্গলকোটের বিধায়ক। অন্যদিকে অপূর্ব চৌধুরী সেখানকার ব্লক সভাপতি।

বর্তমান সমস্যার শুরু বুধবার রাতে। জানা গিয়েছে, ওইদিন কাশেমনগর ফুটবল ময়দানে বৈরাগ্যচাঁদের মেলায় অপূর্ব চৌধুরীর সমর্থক সাগর শেখকে মারধর করে সিদ্দিকুল্লা চৌধুরীর শাগরেদরা। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিধায়ক পক্ষের একজন সমর্থক পেঙা শেখকে মারধরের পাশাপাশি তার দোকানেও ভাঙচুর চালানো হয়।

এই দুই ঘটনার জেরে শুক্রবার ও শনিবার উত্তপ্ত হয় মঙ্গলকোটের চাকদা। দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি হয়। বেশ কয়েকজন আহতও হন।

রবিবার সকালে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এলাকায় পৌঁছলে স্থানীয় মহিলারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রায় ঘণ্টা খানেক আটকে থাকে মন্ত্রী কনভয়। ঝাঁটা-জুতো নিয়ে মন্ত্রীকে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকায় গণ্ডগোলের পিছনে রয়েছেন সিদ্দিকুল্লা চৌধুরী ও তার দলবল। পরে বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনায় সিদ্দিকুল্লা চৌধুরী কিংবা অপূর্ব চৌধুরী, কারওই প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনায় এখনও পর্যন্ত দুপক্ষের বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+