মুখ্যমন্ত্রীর 'নির্দেশ' অমান্য, করোনা ভাইরাস নিয়ে নিয়ম ভাঙায় অভিযুক্ত রাজ্যের হেভিওয়েট মন্ত্রী
ভিড় কিংবা জমায়েত এড়িয়ে চলুন। রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর তরফে বারবার একথা বলা হয়েছে। কিন্তু অনুরোধে কাজ না হওয়ায় মঙ্গলবার বিকেল ৫ টা থেকে রাজ্যের বেশিরভাগ অংশে লকডাউন করা হয়েছে।
ভিড় কিংবা জমায়েত এড়িয়ে চলুন। রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর তরফে বারবার একথা বলা হয়েছে। কিন্তু অনুরোধে কাজ না হওয়ায় মঙ্গলবার বিকেল ৫ টা থেকে রাজ্যের বেশিরভাগ অংশে লকডাউন করা হয়েছে। আর মঙ্গলবার বিকেল ৫ টা থেকে তা পুরো রাজ্যেই লাগু হয়েছে। তবে এরই মধ্যে রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে নিয়ম না মানার অভিযোগ উঠেছে।

নিয়ম ভেঙে বিতর্কে রাজ্যের মন্ত্রী
রবিবার প্রধানমন্ত্রী মোদীর ডাকে জনতা কার্ফু চলছিল। সূত্রের খবর অনুযায়ী, সেই সময় নিজের বাড়িতে জনতার দরবার বসিয়েছিলেন হেভিওয়েট তৃণমূল নেতা তথা রাজ্যের পঞ্চায়েত দফতরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা। সাধারণভাবে মন্ত্রী বাড়িতে থাকলে নিজের কেন্দ্র ছাড়াও অন্য কেন্দ্রের মানুষ বিভিন্ন প্রয়োজনে আসেন দেখা করতে। সেদিনও এসেছিলেন বহু মানুষ। কিন্তু সরকারি ঘোষণার পরেও তিনি কেন বাড়িতে জনতার দরবার বসালেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিজেপির সমালোচনা
রাজ্যের মন্ত্রীর এই কাজকে সমালোচনা করেছে বিজেপি। প্রধানমন্ত্রী জনতার কারফিউ-এর ডাক দিয়েছিলেন। তাই সেই ডাকের বিরোধিতা করার জন্যই মন্ত্রীর এই কাজ কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। শ্যামল সাংতরা মন্ত্রী ছাড়াও কলেজের শিক্ষক। একজন শিক্ষক যদি সচেতন না হন, তাহলে তিনি কীভাবে সাধারণ মানুষকে সচেতন করবেন, সেই প্রশ্নও তোলা হয়েছে বিজেপির তরফে।

সমালোচনায় সরব সিপিএমও
সূত্রের খবর অনুযায়ী, মন্ত্রীর এই আচরণে সমালোচনায় সরব হয়েছে স্থানীয় সিপিএম নেতৃত্বও।

করোনা নিয়ে মুখ্যমন্ত্রীর ভিডিও বার্তা
করোনা ভাইরাস নিয়ে মুখ্যমন্ত্রীর বিভিও বার্তা বিভিন্ন চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে। যেখানে মুখ্যমন্ত্রী অনুরোধ করছে ভিড় এড়িয়ে চলতে। পাশাপাশি সরকারি নির্দেশিকা পালন করতেও আহ্বান জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications