ভোট গণনার আগে মন্ত্রী-পুলিশ সুপার বচসা, উত্তেজনার পারদ চড়ছে কোচবিহারে
ভোট শেষ। এখন ফলাফলের অপেক্ষা। কিন্তু কেন্দ্র যখন কোচবিহার, তখন উত্তেজনা ছাড়া কিছু হয় কি! হয়ওনি। কোচবিহারে তৃণমূলের ক্যাম্প তৈরি করা নিয়ে বচসায় জড়িয়ে পড়েন রাজ্যের মন্ত্রী।
ভোট শেষ। এখন ফলাফলের অপেক্ষা। কিন্তু কেন্দ্র যখন কোচবিহার, তখন উত্তেজনা ছাড়া কিছু হয় কি! হয়ওনি। কোচবিহারে তৃণমূলের ক্যাম্প তৈরি করা নিয়ে বচসায় জড়িয়ে পড়েন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহার জেলা পুলিশ সুপার অমিতকুমার সিংয়ের সঙ্গে প্রকাশ্যেই বিতর্ক বাধান মন্ত্রী।

কোচবিহার ডিসিআরসি সেন্টার থেকে ১০০ মিটারের মধ্যে তৃণমুল কংগ্রেস ক্যাম্প তৈরি করেছে বলে অভিযোগ ওঠে। তা নিয়েই তৃণমুল কংগ্রেস কোচবিহার জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নযন মন্ত্রীর সঙ্গে বচসায় জড়ান কোচবিহার জেলা পুলিশ সুপার অমিতকুমার সিং। সেই ক্যাম্প বানানোর কাজ বন্ধ করে দেয় জেলা পুলিশ সুপার। ফলে মেজাজ হারান মন্ত্রী।
বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের গণনা। ডিসিআরসি সেন্টার থেকে খানিক দুরত্বে তৃণমুল কংগ্রেস ক্যাম্প তৈরি করছিল। সেই সময জেলা পুলিশ সুপার অমিতকুমার সিং কাজ আটকে দেন। মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানান, তাঁরা প্রতিবার ভোটেই ওই বাড়িতে ক্যাম্প করেন। তা ভোট গণনা কেন্দ্র থেকে নির্ধারিত পরিমাপের বাইরে। তা সত্ত্বেও পুলিশ সুপার কাজ বন্ধ করে দেন। তাই জানতে চেয়েছিলাম কোথা থেকে পরিমাপ করা হচ্ছে ১০০ মিটার।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications