রাজ্যের মন্ত্রীর দাদার বাড়ি থেকে জোড়া দেহ উদ্ধারে চাঞ্চল্য আসানসোলে

আসানসোলের হিন্দুস্তান পার্কের বাড়ি থেকে উদ্ধার হল রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের দাদা প্রয়াত অসীম ঘটকের স্ত্রী ও কন্যার দেহ।

আজ সোমবার দুপুরে আসানসোলের হিন্দুস্তান পার্কের বাড়ি থেকে উদ্ধার হল রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের দাদা প্রয়াত অসীম ঘটকের স্ত্রী ও কন্যার দেহ।

রাজ্যের মন্ত্রীর দাদার বাড়ি থেকে জোড়া দেহ উদ্ধারে চাঞ্চল্য আসানসোলে

অসীম ঘটকের স্ত্রী জয়শ্রী ও তাঁর মেয়ে নিলমের দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এলাকার কাউন্সিলর স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, অসীম ঘটকের বাড়িতে তরি-তরকারি পৌঁছতে এসে ইজাজ নামে এলাকার এক যুবক দুর্গন্ধ পান।

দরজায় ধাক্কা দিলেও কেউ দরজা খোলেনি। ঘটনা দেখে সন্দেহ হওয়ায় তিনি মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটককে খবর দেন। এরপর আসানসোল থানার পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে দুটি দেহ উদ্ধার করে।

অসীম ঘটক দুই বছর আগে জলে ডুবে মারা গিয়েছেন। স্ত্রী, কন্যার মৃত্যুও স্বাভাবিক হল না। কী কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+