নাবালিকার শ্লীলতাহানিতে অভিযুক্ত মদন মিত্রের গাড়ির চালক

স্থানীয় সূত্রে খবর, কাটোয়ার কুর্চি গ্রামে গতকাল রাতে এক মহিলা ও তাঁর নাবালিকা মেয়ের ওপর চড়াও হয় একদল যুবক। ওই দলে ছিলেন অরূপ মণ্ডল। তিনি পরিবহণ মন্ত্রীর গাড়ি চালান। মহিলাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার পর তাঁর নাবালিকা মেয়েকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। এর পর ওই মহিলা গ্রামের মানুষজনের সাহায্য চান। গোটা গ্রামই খোঁজাখুঁজি করতে নেমে পরে। শেষ পর্যন্ত অরূপ মণ্ডলের বাড়িতে ওই ছাত্রীকে পাওয়া যায়। অরূপ মণ্ডল ও তার দুই বন্ধু ওই কিশোরীর শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ ওঠে।
মেয়েটির মায়ের অভিযোগ, তাঁরা বিজেপিতে যোগ দেওয়ায় এই অত্যাচার করা হয়েছে। যদিও পুলিশের ধারণা, পুরনো শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে। এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।












Click it and Unblock the Notifications