রায়গঞ্জের তৃণমূল প্রার্থীর প্রচারে শুভেন্দু অধিকারীর রোড শো
রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাহাইয়ালাল আগরওয়ালের সমর্থনে রোড শো করলেন রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী।
রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাহাইয়ালাল আগরওয়ালের সমর্থনে রোড শো করলেন রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। হুট খোলা গাড়িতে, ইসলামপুর বাসস্ট্যান্ড থেকে হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে গোটা শহর ঘোরেন দলের উত্তর দিনাজপুরের পর্যবেক্ষক।

তৃণমূল প্রার্থী কানাহাইয়ালাল আগরওয়াল, কংগ্রেসের দীপা দাশমুন্সি ও সিপিএমের মহম্মদ সেলিমকে রেকর্ড ভোটে হারাবেন বলে দাবি করেছেন পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার রোড শোয়ের পর, তৃণমূলের স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকও করেন দলের উত্তর দিনাজপুরের পর্যবেক্ষক।
১৮ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভোটের দিন সন্ত্রাস চালাতে পারে বলে আশঙ্কায়স পুলিশ ও প্রশাসনকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।
[আরও পড়ুন:বাম-তৃণমূল-বিজেপির নির্বাচনী ইস্তেহারের বিভিন্ন বিষয়ের তুলনা একনজরে]












Click it and Unblock the Notifications