Trinamool Congress: মন্ত্রী গিরিরাজ সিং মহিলা বিদ্বেষী, 'ঠুমকা' বিতর্কে সরব তৃণমূল
কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের বক্তব্য ঘিরে দিনভর বিক্ষোভ আন্দোলন চালালেন তৃণমূল কংগ্রেস মন্ত্রী, সাংসদ, বিধায়করা। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন কেন্দ্রের মন্ত্রী। মহিলা বিদ্বেষী কথা বলা হয়েছে। বাংলার মহিলাদের অসম্মান করা হয়েছে। এমনই বক্তব্য তৃণমূলের।
কলকাতার চলচ্চিত্র উৎসবের মঞ্চের সলমন খান, মহেশ ভাট, অনিল কাপুররা উপস্থিত ছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের সঙ্গে পা মেলানোর অনুরোধ করে সলমন খান। প্রথমে না করলেও শেষপর্যন্ত তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই বিতর্ক।

কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ওই ঘটনাকে ব্যঙ্গ করে 'ঠুমকা' শব্দ প্রয়োগ করেছেন। বাংলার মুখ্যমন্ত্রী 'ঠুমকা' লাগাচ্ছেন। গিরিরাজ সিং বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অন্য দুনিয়ায় রয়েছেন। বাংলায় যখন গরিবের অধিকার কেড়ে দুর্নীতি হচ্ছে, তখন উনি ঠুমকা লাগাচ্ছেন।" আর সেখান থেকেই বিতর্কের ঝড় বইছে।
তৃণমূল কংগ্রেস দাবি করছে, কেন্দ্রের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করেছেন। বিজেপি মন্ত্রী আসলেই মহিলা বিদ্বেষী। জেনেবুঝে মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করা হচ্ছে। আর এই ঘটনাতেই বিক্ষোভে নেমেছিলেন তৃণমূলের মহিলা ব্রিগেড। এদিন বৃহস্পতিবার রাজ্যের বিধানসভা ও লোকসভায় বিক্ষোভ দেখানো হয়। পরে রাস্তায় নেমেও বিক্ষোভ দেখান তৃণমূলের মহিলা সংগঠনের নেত্রী, কর্মীরা।
এদিন বিধানসভায় এই বিষয়ে আলোচনার জন্য আবেদন করেন মন্ত্রী শশী পাঁজা। নারী ও শিশুকল্যাণ বিভাগের মন্ত্রীর কথা মেনে নেন শশী পাঁজা। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই আবেদন গ্রহণ করেন। মন্ত্রী শশী পাঁজা বলেন, কেন্দ্রের মন্ত্রীরা বরাবরই মহিলাদের অপমান করেছেন। এর আগেও এমন বহু উদাহরণ পাওয়া গিয়েছে।
বাংলার মুখ্যমন্ত্রীকে কেন্দ্রের মন্ত্রী অপমান করেছেন। এই অভিযোগ তুলে তৃণমূল বিধায়ক, মন্ত্রীরা জোর সওয়াল করেন। এদিকে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ কিছুতেই মানতে চাননি বিজেপি বিধায়করা। তাঁরাও তৃণমূল নেতা - মন্তীদের কথায় বিক্ষোভ দেখান।
এরপর রাজপথেও আন্দোলনে নামেন তৃণমূলের মহিলা সংগঠনের নেত্রীরা। উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা। কেন্দ্রের মন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়।












Click it and Unblock the Notifications