আচমকাই বুকে ব্যথা, তড়িঘড়ি হাসপাতাল ভর্তি করা হল মন্ত্রী বাবুল সুপ্রিয়কে

দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল উডল্যান্ডসে ভর্তির পর চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হঠাৎ বুকে ব্যথ্যা অনুভব করায় হাসপাতালে ভর্তি করা হল মন্ত্রী বাবুল সুপ্রিয়কে। রবিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতেল ভর্তি করা হয় রাজ্যের পর্যটন মন্ত্রী তথা বিশিষ্ট গায়ক বাবুল সুপ্রিয়কে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আচমকাই বুকে ব্যাথা, তড়িঘড়ি হাসপাতাল ভর্তি করা হল মন্ত্রী বাবুল সুপ্রিয়কে

রবিবার সন্ধ্যায় বাবুল সুপ্রিয় প্রচন্ড ঘাম হতে থাকে। তারপর তিন বুকে ব্যথা অনুভব করেন। সেই কারণেই দেরি না করে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসাপাতালে। দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল উডল্যান্ডসে ভর্তির পর চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হাসপাতাল থেকে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়, কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল ও জেনারেল ফিজিশিয়ান সপ্তর্ষি বসুর অধীনে ভর্তি করা হয়েছে মন্ত্রী বাবুল সুপ্রিয়কে। রবিবার সন্ধ্যায় আচমকাই বুকে ব্যথা অনুভব করছিলেন। তারপর তিনি ঘামছিলেন। তাই হাসপাতালে ভর্তি করতে কালবিলম্ব করা হয়নি বলে জানানো হয়েছে বাবুল সুপ্রিয় পরিবারের তরফে।

বাবুল সুপ্রিয়র অ্যাঞ্জিওগ্রাফি, ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাফির মতো পরীক্ষা করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ইকোকার্ডিওগ্রাফিতে কোনও সমস্যা ধরা পড়েনি। তবে ইসিজি রিপোর্টে একটু সমস্যা রয়েছে বাবুল সুপ্রিয়র। চিকিৎসক সু্প্রিয় বসু জানিয়েছেন, বাবুল সুপ্র্রিয়র করোনারি আর্টারি ডিজিজ খরা পড়েছে।

চিকিৎসকরা একইসঙ্গে জানিয়েছেন, এই মুহূর্তে কোনওরকম বাইপাস সার্জারির দরকার নেই। তবে তাঁকে পর্যবেক্ষণে রাখতে হবে। আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখার পর তাঁকে ছাড়া যাবে। চিকিৎসকরা একইসঙ্গে জানিয়েছেন কিছুদিন বিশ্রামে থাকতে হবে।

এদিন বাবুল সুপ্রিয়র শারীরিক অবস্থায় খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু খোঁজ নিয়েই ক্ষান্ত থাকেননি তিনি, তাঁর ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয় কেমন আছেন তা দেখার জন্য দায়িত্ব দেন আর এক মন্ত্রী ফিরহাদ হাকিমকে। ফিরহাদকে তিনি বাবুলের পাশে থাকতে বলেন।

মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ফিরহাদ হাকিম হাসপাতালে গিয়ে অসুস্থ বাবুল সুপ্রিয়র সঙ্গে দেখা করেন। তিনি কেমন আছেন সে ব্যাপারে খোঁজ খবর নেন। বাবুল সুপ্রিয়র চিকিৎসায় যে কোনও প্রয়োজনে তাঁর পাশে থাকার বার্তা দেন। চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন।

তিনি বলেন, ভয়ের কোনও কারণ নেই। বিশ্রাম নিলেই সুস্থ হয়ে যাবেন তিনি। কোনও অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তাঁকে পর্যবেক্ষণে রেখেই ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে কিছুদিন তাঁকে বিশ্রামে থাকতে হবে। তারপর তিনি স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসকরাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+