আম্ফানবিধ্বস্ত বাংলা! কোন খাতে কত পাওনা মোদী সরকারের কাছে, হিসেব দিলেন ব্রাত্য

আম্ফানবিধ্বস্ত বাংলা! কোন খাতে কত পাওনা মোদী সরকারের কাছে, হিসেব দিলেন ব্রাত্য

আম্ফান বিধ্বস্ত বাংলা পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক হাজার কোটি টাকা অনুদান অগ্রিমস্বরূপ দিয়ে গিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দরাজ প্রশংসা করলেও, মহাদুর্যোগের পর ওই অনুদান নগন্য বলেই মনে করছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ব্রাত্য বসু এবার গর্জে উঠলেন রাজ্যের পাওনা নিয়ে।

রাজ্যের পাওনা কত, হিসেব দিলেন ব্রাত্য

রাজ্যের পাওনা কত, হিসেব দিলেন ব্রাত্য

তিনি বলেন, ৩০০ বছরের মধ্যে এমন বড় দুর্যোগ আসেনি বাংলার বুকে। আম্ফানের মতো ভয়ঙ্করতম দুর্যোগের পরও কেন্দ্রের সরকার রাজ্যের পাওনা নিয়ে নীরব থেকেছে। এই সাইক্নোনের পর রাজ্যের কত ক্ষতি হয়েছে, এখনই সে হিসেবে না দিতে পারলেও, কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা কত, সেই হিসেব দিলেন ব্রাত্য বসু।

মাত্র ১ হাজার কোটি অনুদান, পাওনা কত?

মাত্র ১ হাজার কোটি অনুদান, পাওনা কত?

তিনি বলেন, মহাদুর্যোগের পরও প্রধানমন্ত্রী মোদী যেখানে এক হাজার কোটি টাকা অনুদান দিয়ে যান, সেখানে রাজ্যের পাওনা বিশাল অঙ্কের টাকা। এই সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে বকেয়া পাওনা টাকার কিছু অংশ দিলেও অনেক লাভ হত বলে দাবি ব্রাত্য বসুর। এই মর্মেই তিনি কোন খাতে কত টাকা পাওনা তা জানালেন সোশ্যাল মিডিয়ায়।

কোন খাতে কত পাওনা রাজ্যের, হিসেব ব্রাত্যর

কোন খাতে কত পাওনা রাজ্যের, হিসেব ব্রাত্যর

ব্রাত্য বসু প্রাপ্য টাকার বিস্তারিত হিসাব দিলেন এদিন। তিনি বলেন, কেন্দ্রীয় প্রকল্পগুলি বাবাদ বাংলার প্রাপ্য মোট ৩৬ হাজার কোটি টাকা। কেন্দ্রীয় করের প্রাপ্য বাবদ পাওনা ১১ হাজার কোটি টাকা। ২০২০-র ৩১ মার্চ পর্যন্ত জিএসটি বাবদ প্রাপ্য তিন হাজার কোটি টাকা। এছাড়া অন্যা্ন্য প্রকল্পবাবদ প্রাপ্য আর তিন হাজার কোটি টাকা।

কেন্দ্রের মোদী সরকারকে নিশানা মন্ত্রী ব্রাত্য বসুর

কেন্দ্রের মোদী সরকারকে নিশানা মন্ত্রী ব্রাত্য বসুর

ব্রাত্য বসুর কথায়, কেন্দ্রীয় সরকারের কাছে মোট ৫৩ হাজার কোটি টাকা পাওনা থাকলেও করোনা ভাইরাসের মহামারী, তারপরই ঘূর্ণিঝড় আম্ফানের মহাপ্রলয়ের পরও বকেয়া টাকার কিয়দংশ মেলেনি। এভাবে রাজ্যের প্রতি বৈমাতৃসুলভ আচরণ করে রাজ্যের উন্নয়ন দমিয়ে রাখতে পারবেন না প্রধানমন্ত্রী। রাজ্যকে উন্নয়নের দিশা দেওয়ার পন্থা ঠিক বের করে নেবেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+