পেট্রোলের দাম সেঞ্চুরি পার, অভিনব প্রতিবাদে শ্রমমন্ত্রীর সাইকেলে পাড়ি সিঙ্গুর থেকে বিধানসভা
কলকাতায় পেট্রোলের দাম সেঞ্চুরি ছুঁয়েছে। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০০ টাকা ২৩ পয়সা। এর প্রতিবাদে পথে নামলেন তৃণমূল কংগ্রেস সরকারের শ্রমমন্ত্রী বেচারাম মান্না।
কলকাতায় পেট্রোলের দাম সেঞ্চুরি ছুঁয়েছে। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০০ টাকা ২৩ পয়সা। এর প্রতিবাদে পথে নামলেন তৃণমূল কংগ্রেস সরকারের শ্রমমন্ত্রী বেচারাম মান্না। তিনি অভিনব প্রতিবাদে নিজের বিধানসভা কেন্দ্র সিঙ্গুর থেকে পাড়ি দিলেন বিধানসভার উদ্দেশ্যে। এছাড়া যুব তৃণমূল কংগ্রেস গরুর গাড়ি নিয়ে কেষ্টপুরে অভিনব প্রতিবাদে সামিল হল।
Recommended Video

মন্ত্রীর বিধানসভায় যাত্রা সাইকেল চালিয়ে
পেট্রোলের আকাশ ছোঁয়া দাম বৃদ্ধির পরও কেন্দ্রীয় সরকারের কোনও ভ্রুক্ষেপ নেই। প্রতিদিন দাম বাড়ছে। মন্ত্রী বেচারাম মান্না তারই প্রতিবাদ জানালেন এবার অভিনব কায়দায়। বাজেট অধিবেশনে যোগ দিতে তিনি আসবেন বিধানসভায়। বিধানসভায় পাড়ি দিতে তিনি এবার দু-চাকার শরণাপন্ন হলেন।

সাইকেল নিয়ে সিঙ্গুর থেকে বিধানসভায় বেচারাম
বাইক নয়, সাইকেলে করে তিনি বিধানসভার উদ্দেশে রওনা দিলেন। সিঙ্গুরের রতনপুরের বাড়ি থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা সড়কপথে ৪০ কিলোমিটার রাস্তা পাড়ি দিলেন তিনি। সাইকেল নিয়ে বিধানসভা যাওয়ার জন্য তিনি বাড়ি থেকে রওনা দিয়েছিলেন আটটা নাগাদ। বিধানসভায় পৌঁছতে প্রায় ১২টা বেজে যায়।

মোদীবাবু, পেট্রোল বেকাবু- প্ল্যাকার্ড বেচারামের সাইকেলে
সাইকেলে প্ল্যাকার্ড বাঁধা। মোদীবাবু, পেট্রোল বেকাবু। হ্যান্ডেলে, পিছনের কেরিয়ারে প্ল্যাকার্ড বেঁধে শুভ্র বসনে তিনি সাউকেল চালকরে ভূমিকায় বিধানসভা রওনা দিয়েছেন। বিধানসভা পর্যন্ত পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই সাইকেল মিছিলে তাঁর সঙ্গে সামিল হয়েছেন নেতা-কর্মীরাও।

পেট্রোলের দামে সেঞ্চুরি, প্রতিবাদ রাজপথে
গত কয়েকদিন ধরে পেট্রোলের দাম অস্বাভাবিকহারে বাড়ছে। কলকাতার পেট্রোলের দামকে ছাপিয়ে গিয়েছে একাধিক জেলা। বুধবার কলকাতার পেট্রোলের দামও সেঞ্চুরি পেরিয়ে গেল। কলকাতায় পেট্রোলের দাম ১০০.২৩ টাকা। একাধিক জেলায় পেট্রোলের দাম ১০০ পার করেছে আগেই। ডিজেলের দামও বেড়েছে কলকাতায়। বুধবার কলকাতায় ডিজেলের দাম ৯২.৫০ টাকা হয়েছে। তারই প্রতিবাদ দেখা গেল রাজপথে।












Click it and Unblock the Notifications