মন্ত্রী-সাংসদের বেনজির সংঘাত, রাস্তায় দাঁড়িয়েই চলল অশ্রাব্য ভাষায় বাকবিতণ্ডা, মজা নিলেন পথচলতি মানুষ!

রাজনীতিতে দলীয় লড়াই নতুন কিছু নয়। এক দলের নেতা অন্য দলের নেতাকে কটাক্ষ করবেন এটাই স্বাভাবিক। একে-অপরের বিরুদ্ধে সুর চড়াবেন, সেটাও স্বাভাবিক। কিন্তু তা বলে মাঝরাতে ভরা রাস্তায় বচসায় জড়াবেন মন্ত্রী এবং সাংসদ, তেমনটা কি ভাবা যায়? তবে এবার সেটাও ঘটেছে।

মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে বচসায় জড়ালেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। কার সাথে জানেন? বিজেপির তমলুকের সাংসদ তথা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে। রাস্তায় দাঁড়িয়ে বিশিষ্টদের লড়াই দেখল সাধারণ মানুষ!

Babul Supriyo and MP Abhijit Ganguly

শুক্রবার রাতে আচমকায় রেগে ওঠেন বাবুল সুপ্রিয়। রীতিমতো গাড়ি নিয়ে সাংসদের গাড়ির সামনে এসে থামান। গাড়ি থেকে নেমে এসে বলতে থাকেন, "আপনি হর্ন বাজান, হুইস্কি খেয়ে গাড়ি চালান, চাপা দিয়ে চলে যান... আপনার ব্যাপার। কিচ্ছু বলার নেই। কিন্তু এই ভাবে কথা কে বলে? আপনি ভগবানের ইমেজ নিয়ে চলছেন! আপনি যা করছেন সবই ইলিগ্যাল"।

বাবুল সুপ্রিয়-র পাল্টা জবাব দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। তাও নিতান্ত ভদ্র ভাষা ছিল না। আর তাঁদের এই অশ্রাব্য ভাষার বাদানুবাদ তখন দাঁড়িয়ে শুনছেন, তাঁদের নিরাপত্তা রক্ষীরা এবং আমজনতা। পরিস্থিতি এতোটাই গুরুগম্ভীর হয়ে ওঠে যে, সামলানোর জন্যে ময়দানে নামতে হয় পুলিশকেও। দ্বিতীয় হুগলি সেতুতে ততক্ষণে যানজট তৈরি হয়ে গিয়েছে। ছুটে যান হেস্টিংস থানার তাবড় পুলিশ কর্তারাও।

যা জানা যাচ্ছে, কলকাতা থেকে হাওড়া যাচ্ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সে সময়ে টোল ট্যাক্সের আগেই বাবুল সুপ্রিয়র সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। বাবুল সুপ্রিয় পার্ক সার্কাস থেকে দ্বিতীয় হুগলি দিয়ে বাড়ি ফিরছিলেন। সে সময়ে হঠাৎ পিছনের গাড়ি থেকে এক ব্যক্তি জোরে হর্ন দিতে থাকেন। তখন চালকের আসনে ছিলেন বাবুল সুপ্রিয় নিজেই। তিনি মুখ বাড়িয়ে প্রশ্ন করেন, "কেন এত হর্ন দিচ্ছেন?" পিছনের গাড়িতেই ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিযোগ, তিনি হঠাৎই বাবুলের উদ্দেশ্যে বেশ কিছু অশ্লীল শব্দ প্রয়োগ করেন। আর তাতেই মারাত্মক চটে যান মন্ত্রী। আর তারপরই ঝামেলা মাত্রা ছাড়ায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় হেস্টিংস থানার পুলিশ। দু'জনকেই থামাতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। বেশ কিছুক্ষণের চেষ্টায় দু'পক্ষকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। কিন্তু ততোক্ষণে ভাইরাল মন্ত্রী-সাংসদ দুজনেই। এমনকি কিছুক্ষণ যান চলাচল ব্যাহত পর্যন্ত হয় দ্বিতীয় হুগলী সেতুর হাওড়াগামী লেনে। তবে শুক্রবার রাতে দ্বিতীয় হুগলি সেতু সাক্ষী থাকল বাংলার এক মন্ত্রী ও এক সাংসদের বেনজির ঝামেলার!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+