নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা, রাজ্য জুড়ে মনোরম আবহাওয়া! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
ভোরের দিকে কিছুটা শিরশিরানি। তবে বেলা একটু বাড়তেই তা উধাও। আকাশ পরিষ্কার। এই পরিস্থিতির আপাতত পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পাহাড়ি এলাকায় ভোর কিংবা সন্ধের দিকে কুয়াশা থাকতে পারে। দিন ও
ভোরের দিকে কিছুটা শিরশিরানি। তবে বেলা একটু বাড়তেই তা উধাও। আকাশ পরিষ্কার। এই পরিস্থিতির আপাতত পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পাহাড়ি এলাকায় ভোর কিংবা সন্ধের দিকে কুয়াশা থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রার বড় কোনও হেরফের হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তরবঙ্গের আবহাওয়া
গত কয়েক দিনের মতোই এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ৩ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী পাঁচ দিন দিন ও রাতের তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে। মাঝে মধ্যে কোথাও মেঘলা আকাশ থাকলেও, বৃষ্টির সম্ভাবনা নেই। তবে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা নামতে পারে বলে মনে করছেন আবহবিদরা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের আবহাওয়াও আপাতত একই রকমের থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। এদিন সকালে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে ৩ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত দিন বা রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। সকালের দিকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা যতটা নামবে, তুলনায় পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা একটু বেশিই নামবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১-৩ ডিগ্রির মতো নামলেও, সর্বোন্ন তাপমাত্রা স্বাভাবিকই রয়েছে। দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা সব থেকে বেশি নেমেছে সুন্দরবনে, ৫ ডিগ্রি সেলসিয়াসের মতো।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে রাকে ৩২ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ।

ভারতের অন্য অংশের আবহাওয়া
উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে। এসবের প্রভাবে ৫ নভেম্বরের মধ্যে তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকাল, কেরল ও মাহেতে বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও উপকূল অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়ালসীমা, কর্নাটকের কিছু অংশে বুধবারের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে।
অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
( ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা)
আসানসোল (১৮.৭)
বহরমপুর (২১.২)
বাঁকুড়া ( ১৮.৫)
বর্ধমান (১৭.৮)
কোচবিহার (১৭.১)
দার্জিলিং ( ১০.৬)
দিঘা (২০.১)
কলকাতা (২১.৬)
দমদম (২২.৪)
কৃষ্ণনগর ( ২০)
মালদহ ( ২১.৯)
মেদিনীপুর (১৯.৫)
শিলিগুড়ি ( ১৭.২)
শ্রীনিকেতন (১৮.২)
সুন্দরবন ( ১৮)












Click it and Unblock the Notifications