লিলুয়ায় দুধের গাড়ি উল্টে মৃত ১, জখম ১৪

লিলুয়ায় দুধের গাড়ি উল্টে মৃত ১, জখম ১৪

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল দুধের ক্যান বোঝাই ছোট হাতি গাড়ি। বৃহস্পতিবার সকালে লিলুয়ার জয়পুর বিল সংলগ্ন সিসিআর ব্রিজের কাছে ঘটনাটি ঘটে। গাড়িতে ছিলেন বেশ কয়েকজন। এদের মধ্যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

লিলুয়ায় দুধের গাড়ি উল্টে মৃত ১, জখম ১৪

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৬ নম্বর জাতীয় সড়ক ধরে ব্যান্ডেল থেকে দুধের গাড়িটি আসছিল হাওড়ায়। কোনওভাবে গাড়ির চাকা স্লিপ করে পাল্টি খেয়ে যায়। আহতদের উদ্ধারে ছুটে আসেন লিলুয়া ট্রাফিক গার্ডের পুলিশ। আসেন লিলুয়া থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ১৪ জনকে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। মৃতের পরিচয় সরকারিভাবে জানা যায়নি।

তবে, স্থানীয় সূত্রে জানা গেছে মৃতের নাম রাজকুমার যাদব। লিলুয়া ট্রাফিক গার্ডের আইসি বিপ্লব মন্ডল বলেন, ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+