'সারা ভারতে তাড়া খেয়ে বঙ্গে আসে জঙ্গিরা, এখানে দিদির বাড়ি আছে' মমতাকে তোপ দিলীপের
ফেসবুকে নিজের পেজে রোজই একাধিক পোস্ট করে থাকেন দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপি সভাপতির এই পোস্টগুলোর কোনটাই যদি মোদীর উন্নয়নের খতিয়ান থাকে তো কোনটাই থাকে তৃণমূল ও মমতার জন্য বিদ্রুপ। শুক্রবার একাধিক পোস্টে বিস্ফোরক সব অভিযোগ এনে ফেসবুক পোস্টে মমতাকে বিঁধলেন দিলীপ। যেখানে সরাসরি দিদির বাড়িকে জঙ্গিদের সেফ হোম বলে তোপ দাগলেন বঙ্গ বিজেপি সভাপতি৷

কী লিখেছেন দিলীপ?
শুক্রবার একটি ফেসবুক পোস্টে দিলীপ লেখেন, 'বাংলা জঙ্গিদের সেফ সেল্টার৷ সারা ভারতবর্ষ থেকে তাড়া খেলে এখানেই আসে জঙ্গি। মণিপুর পঞ্জাব থেকে তাড়া খেলে এখানে আসে৷ দিদিমণি ভালো সেল্টার। কোথাও অসুবিধে হলে দিদির বাড়ি আছে৷'

সেখ হাসিনার আম পাঠানো নিয়ে দিলীপের নিশানায় মমতা
শুক্রবার একাধিক পোস্টে বঙ্গবিজেপি সভাপতির লক্ষ্য হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'দিদির বাড়ি সেফ সেল্টার' পোস্টের পর আরও একটি ফেসবুকে দিলীপ লেখেন, 'তফাৎ ছিল, আছে, থাকবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর থেকে আম উপহার পেয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আনারস পাঠালেন বাংলাদেশে। আম অবশ্য আমাদের মাননীয়াও পেয়েছিলেন। তিনি একটা চিঠি পাঠিয়েই কর্তব্য শেষ করলেন!

আরও যা বললেন দিলীপ
এরপর দিলীপ মমতাকে খোঁচা দিয়ে আরও লেখেন, এই তফাৎ ভারতীয় সংস্কৃতি ও পরম্পরাকে মান্যতা দেওয়া বিজেপির সঙ্গে নীতি আদর্শহীন একটি দলের। তাই কেউ ঐতিহ্যের আদানপ্রদান করে আমের বদলে উপহার হিসেবে আনারস পাঠান আর কেউ দু-কলম লিখেই নিজের দায়িত্ব সারেন।'












Click it and Unblock the Notifications