'দ্বিতীয় পাকিস্তান গড়তে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়', পরিযায়ী শ্রমিক ইস্যুতে অর্জুনের বাণ

'দ্বিতীয় পাকিস্তান গড়তে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়', পরিযায়ী শ্রমিক ইস্যুতে অর্জুনের বাণ

রাজ্যের করোনা পরিস্থিতি ও তার পরবর্তী পর্যায়ে করোনা মোকাবিলা ইস্যুতে ক্রমেই তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন বিজেপি নেতারা। দিলীপ ঘোষের বিস্ফোরক বার্তার পর এবার ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংও পরিযায়ী শ্রমিক ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন।

'আমাদের কাছে ফোন আসছে..'

'আমাদের কাছে ফোন আসছে..'

ব্যারাকপুরের দাপুটে বিজেপি নেতা অর্জুন সিংয়ের দাবি, কর্ণাটক, ঝাড়খন্ডের পরিযায়ী শ্রমিকরা বারবার ফোন করছেন বিজেপি নেতাদের। কিন্তু রাজ্য সরকারের উদাসীন মনোভাবের জন্য এঁদের ঘরে ফেরানো যাচ্ছে না বলে বার্তা দেন অর্জুন সিং।

 রাজ্যসরকার আগ্রহী নয়!

রাজ্যসরকার আগ্রহী নয়!

অর্জুন সিংয়ের দাবি, রাজ্যসরকার আগ্রহী না হওয়ায় রাজ্য বিজেপি কোনও মতেই পরিযায়ী শ্রমিকদের সাহায্যে এগিয়ে আসতে পারছে না। উল্লেখ্যস এর আগে বিশেষ সম্প্রদায়ের পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো হচ্ছে বাংলায় বলে দাবি তোলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সেই সুরই শোনা গেল অর্জুন সিংয়ের কণ্ঠে।

দ্বিতীয় পাকিস্তান

দ্বিতীয় পাকিস্তান

অর্জুন সিংয়ের দাবি, আজমেঢ় শরীরফে রাজ্য থেকে যাঁরা গেছিল ,তাঁদের আনার জন্য প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নেন। তিনি বলেন, রাজ্যকে 'দ্বিতীয় পাকিস্তান' তৈরির চেষ্টা করছেন মমতা।

করোনার মৃতের সংখ্যা লোকানো হচ্ছে!

করোনার মৃতের সংখ্যা লোকানো হচ্ছে!

করোনা নিয়ে রাজ্যের পরিসংখ্যান মমতা বন্দ্যোপাধ্যায় লুকিয়ে যাচ্ছেন বলে দাবি করেন অর্জুন সিং। তিনি বলেন, এখন কেন্দ্রের চাপ থাকলেও, মমতা বহু তথ্য লোখাচ্ছেন। কতজন রাজ্যে করোনায় মারা গিয়েছেন , সেই তথ্যও লোকানো হচ্ছে বলে অভিযোগ করেন অর্জুন সিং। তাঁর দাবি, যেখানে কেউ যায় আসেনা সেখানে এমন দেহ পোড়ানোর কাজ চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+