ভিন রাজ্য থেকে ১১৭ জন পরিযায়ী শ্রমিক ফিরল হাড়োয়ায়
ভিন রাজ্য থেকে ১১৭ জন পরিযায়ী শ্রমিক ফিরল হাড়োয়ায়
বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের বিস্তীর্ণ অঞ্চলে প্রায় ১১৭ জন শ্রমিক তামিলনাড়ু, মহারাষ্ট্র, কেরল থেকে গাড়িতে ও ট্রেন-বাসে ফেরায় খুশি' শ্রমিক পরিবার। এরা গত এক বছর আগে কাজে গিয়েছিলে বিভিন্ন রাজ্যে। লকডাউনের জেরে একদিকে যেমন কাজের সংকট অন্যদিকে অর্থনৈতিক সমস্যায় পড়েছিল শ্রমিকরা। তাদের ফেরত আনতে ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

১১৭ জন পরিযায়ী শ্রমিককে বৃহস্পতিবার বসিরহাট জেলা হাসপাতালের স্বাস্থ্য পরীক্ষা করানো হয় ও কোয়ারেন্টিন হাসপাতালে রাখা হয়েছে। বাকিদের হোম কোয়ারেন্টিন রাখার নির্দেশ দিয়েছেন হাড়োয়ার বিডিও দীপঙ্কর দাস। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শফিক আহমেদ ভিন রাজ্য থেকে আসা হাড়োয়ার শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন। তাদের একদিকে স্বাস্থ্য পরীক্ষা অন্যদিকে খাদ্য সুরক্ষিত করার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছেন।
পাশাপাশি এক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আগামী একমাসের জন্য তাদের হাতে খাবার চাল, ডাল, বিস্কুট, দুধ, সর্ষের তেল, আলু সহ বিভিন্ন সব্জি তাদেরকে দেওয়া হয়।
পাশাপাশি যতদিন লকডাউন চলবে তাদের পাশে দাঁড়িয়ে তাদের খাবার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। গত একমাস ধরে হাড়োয়া ব্লকের বিভিন্ন গ্রাম ঘুরে মাঝি মল্লা থেকে দুস্থ প্রতিবন্ধী দিন ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের খাবারের ব্যবস্থা করছেন তারা।












Click it and Unblock the Notifications