রাতের বারুইপুরে বিস্ফোরণে উড়ল চাল! খোঁজ মিলছে না ২ ব্যক্তির
রাতের বিস্ফোরণে আতঙ্কিত বারুইপুরের হিমচি লস্করপাড়া এলাকা। বিস্ফোরণে উড়ে যায় টালির চাল। বিস্ফোরণে ৩ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
রাতের বিস্ফোরণে আতঙ্কিত বারুইপুরের হিমচি লস্করপাড়া এলাকা। বিস্ফোরণে উড়ে যায় টালির চাল। বিস্ফোরণে ৩ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। অভিযোগ, ওই তিনজন ওই টালির ঘরে বসে বোমা বাধছিল। ওই ঘটনার সঙ্গে আর কে জড়িত খতিয়ে দেখছে পুলিশ। তবে যার বাড়িতে বসে বোমা বাধা হচ্ছিল, বিস্ফোরণের পর থেকে সেই সাদ্দাম লস্করের কোনও খোঁজ পায়নি পুলিশ।

ঘটনাটি একদিন আগের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত নটা নাগাদ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সাদ্দাম লস্করের স্ত্রী জানিয়েছেন, তিনি শাশুড়িকে নিয়ে ঘরে শুয়ে ছিলেন। বিস্ফোরণে তাঁদের ঘুম ভেঙে যায়। তারা যে ঘরে শুয়ে ছিলেন তার পাশের ঘরে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বরকাতুল্লা এবং নাজিম নামে দুই যুবক ওই রাতেই কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু গুরুতর জখম অপর যুবককে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। খোঁজ পাওয়া যায়নি বাড়ির মালিকেরও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাদ্দাম লস্কর বোমা তৈরির সঙ্গে যুক্ত। যদি সাদ্দামের স্ত্রী তা অস্বীকার করেছেন। তাঁর অভিযোগ প্রতিবেশীদের দিকে। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানা।












Click it and Unblock the Notifications