মমতা-মোদীকে ৪০০ চিঠি লিখলেন এঁরা, ডাকঘরে লম্বা লাইন, আজবকাণ্ড বাংলায়

এক এক করে ৪০০ চিঠি লেখা হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে পোস্ট করা হল সেই ৪০০ চিঠি।

এক এক করে ৪০০ চিঠি লেখা হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে পোস্ট করা হল সেই ৪০০ চিঠি। এই চিঠি লিখলেন মিড মিলের কর্মীরা। শুধু কি তাই, চিঠি লেখার পরই ঘটল এক আজব কাণ্ড। একে একে সমস্ত কর্মীরা পোস্ট অফিসে এসে লাইন দিয়ে তা পোস্ট করলেন মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীর ঠিকানায়।

এক এক করে ৪০০ চিঠি মমতা-মোদীকেও, ডাকঘরে লম্বা লাইন, আজবকাণ্ড বাংলায়

অভিনব এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটায়। এই চিঠি-কাণ্ডে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিন্তু কী রয়েছে ওই চিঠিতে? কেনই বা একের পর এক লাইন দিয়ে চিঠি লিখলেন কর্মীরা? জানা গিয়েছেন মিড মিলের কর্মীরা ওই চিঠিতে বেতন বৃদ্ধি থেকে বেনাস-পিএফের দাবি তুলেছেন।

শুধু বেতন-বোনাস বা পিএফের দাবিই নয়, কর্মীরা সরকারি কর্মীর মর্যাদা দানের দাবিও তুলেছেন ওইসব চিঠিতে। মোট ১৩ দফা দাবিতে লেখা চিঠি তাঁরা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী, এমনকী প্রধানমন্ত্রীর দফতরেও। সারা বাংলা মিড ডে মিলের কর্মী ইউনিয়নের তরফে এই কর্মসূচি পালন করা হয় গাইঘাটা পোস্ট অফিসে।

দুর্গাপুজোর আগে থেকেই এই সংক্রান্ত বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন মিড ডে মিলের কর্মীরা। বিডিও অফিসে ডেপুটেশনও দিয়েছিলেন। তাঁদের দাবি ছিল ১২ মাস তাঁদের বেতন দিতে হবে। মাসে অন্তত ১৮ হাজার টাকা করে বেতন দিতে হবে। এমনই দাবি সম্বলিত চিঠি পোস্টের এই কর্মসূচি চলবে। আরও দু-হাজার কর্মী চিঠি লিখবেন মোদী-মমতাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+